26.2 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

বড় ঘোষণা! বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতায় ৫০০ টাকা বৃদ্ধি

Aaj lndia Desk,কলকাতা: রাজ্যের প্রবীণ, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটতে গিয়ে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার ঘোষণা করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অগস্ট থেকেই নতুন হারে ভাতা প্রদান শুরু হবে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পরিচালিত জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP)-র অধীন তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পে এই বৃদ্ধি কার্যকর করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প। ফলে এই তিন প্রকল্পের প্রত্যেক উপভোক্তা এখন থেকে মাসে অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন।

ভাতা প্রদানের ক্ষেত্রে আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতি চালু থাকবে। অর্থাৎ কোনও মধ্যস্থতা ছাড়াই নির্ধারিত অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, যাতে টাকা পাওয়ার ক্ষেত্রে কোনও জটিলতা বা বিলম্ব না হয়।

চলতি অর্থবর্ষের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ভাতা বৃদ্ধির প্রস্তাব ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই এবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হল। সরকার জানিয়েছে, ভাতা বৃদ্ধির ফলে যে অতিরিক্ত আর্থিক ব্যয় হবে, তা ২০২৬-২৭ অর্থবর্ষে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বরাদ্দ বাজেট থেকেই বহন করা হবে।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় এই সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে। জেলাশাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (SUDA)-কে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। সরকারের লক্ষ্য, ১ অগস্ট থেকেই যোগ্য প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংশোধিত ভাতার টাকা পৌঁছে দেওয়া। এই সিদ্ধান্তে রাজ্যের বহু প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম মানুষের আর্থিক স্বস্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন