28.2 C
Kolkata
Saturday, June 6, 2026
spot_img

‘বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি’—পড়ল পোস্টার! ক্লাব নিয়ে বিস্ফোরক অভিযোগ LIC-র

কলকাতা: স্বরূপ বিশ্বাস জেলে যেতেই শিরোনামে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সংঘ (Suruchi Sangha)। শুক্রবার নিউ আলিপুরের সুরুচি সংঘ ক্লাবের তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ রাজ্যবাসীর। ক্লাবের ঘরে সুসজ্জিত আধুনিক বেডরুম, শৌচাগার, ভোটার লিস্টের পাহাড়! উদ্ধার হয় একাধিক ত্রাণ সামগ্রী, ত্রিপলও। এই ঘটনার পর থেকেই সুরুচি সংঘকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক জনরোষ। সেইসঙ্গে ক্লাবঘরের বাইরে পড়েছে পোস্টার। যাতে লেখা, “বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি”, “নিয়ম মেনে হবে পুজো, বিশ্বাসরা হবে সোজা”, এবং “ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক”।

অন্যদিকে, সুরুচি সঙ্ঘের (Suruchi Sangha) বিরুদ্ধে প্রায় ২১ কাঠা জমি জবরদখলের অভিযোগ তুলেছে LIC। তাদের এই বিপুল পরিমাণ জমি জবরদখল করে রেখেছে বিশ্বাস ব্রাদার্সের ক্লাব বলে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছে LIC। এদিকে, ক্লাবের পুজো মণ্ডপে দীর্ঘদিন ধরে ব্যবহৃত জমি ঘিরে নতুন জটিলতা সামনে আসায় এবার পুজোর ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে স্থানীয় মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা, তালা ভাঙার পর ক্লাবের ভিতরে পাওয়া যায় একাধিক ভোটার লিস্ট, পাশাপাশি সুসজ্জিত একটি ঘরকে বেডরুমের মতো সাজানো, তার পাশেই গোয়ালঘর ও গরুর উপস্থিতি! যা নিয়ে এলাকায় বিস্ময় ও বিতর্ক দুই-ই ছড়িয়েছে। সব মিলিয়ে সুরুচি সঙ্ঘ (Suruchi Sangha) এখন শুধুই একটি ক্লাব নয়, বরং জমি দখল, সামাজিক ক্ষোভ ও রাজনৈতিক পোস্টার যুদ্ধের এক উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন