28 C
Kolkata
Tuesday, November 24, 2026
spot_img

গোপালকে নিয়ে বেড়াতে যাচ্ছেন? ভাবছেন গোপাল খুশি হবেন? তাহলে শাস্ত্র কি বলছে জেনে নিন!

আজ ইন্ডিয়া ডেস্ক: বাড়ির ছোট্ট সদস্যের মতোই গোপাল (Gopal)! তাঁকে স্নান করানো, নতুন পোশাক পরানো, আবার নিজের হাতে ভোগ সাজিয়ে দেওয়া। অনেক ভক্তের কাছেই লাড্ডুগোপাল শুধু বিগ্রহ নন, পরিবারের একেবারে খুদে সন্তান। তাই কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও তাঁকে বাড়িতে রেখে যেতে মন চায় না। বাসে, ট্রেনে কিংবা মেট্রোয় অনেকেই ঝুড়িতে সাজিয়ে সঙ্গে নিয়ে যান প্রিয় গোপালকে। তাঁদের বিশ্বাস, গোপালকে সঙ্গে নিয়ে বেড়াতে গেলে তিনিও খুশি হবেন! কিন্তু শাস্ত্র কি সত্যিই এমনটাই বলছে?

শাস্ত্রজ্ঞদের মতে, গোপালকে (Gopal) সঙ্গে নিয়ে যত্রতত্র ঘুরে বেড়ানো উচিত নয়। বিশেষ করে বাস, ট্রেন, ট্রাম কিংবা মেট্রোর মতো গণপরিবহণে বিগ্রহকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। কারণ, ভিড়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন। দীর্ঘ যাত্রাপথে খাওয়াদাওয়া, শৌচালয় ব্যবহার-সহ নানা কারণে বিগ্রহের পবিত্রতা রক্ষা করাও সমস্যার হতে পারে।

ধরুন, আপনি দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন। সঙ্গে রয়েছে ছোট্ট গোপাল (Gopal)। তাঁকে নিয়ে যাতায়াতের সময় যেমন বিশেষ যত্নের প্রয়োজন, তেমনই যাত্রাপথে নিয়মিত সেবা করাও সহজ নয়। শুধু নিজের পরিচ্ছন্নতা বজায় রাখলেই তো হবে না, আশপাশের পরিবেশও বিবেচনায় রাখতে হবে। তাই শাস্ত্রজ্ঞদের পরামর্শ, সম্ভব হলে গোপালকে বাড়িতেই রেখে যাওয়া ভালো। প্রয়োজনে বাড়ির কাছের কোনও মন্দিরে তাঁর রাখার ব্যবস্থা করতে পারেন।

এখানেই শেষ নয়! গোপাল (Gopal) বাড়িতে প্রতিষ্ঠা করার পর বারবার তাঁর স্থান পরিবর্তন করাও উচিত নয় বলে মনে করেন শাস্ত্রজ্ঞরা। তাঁদের মতে, বিগ্রহের নির্দিষ্ট স্থান বজায় রাখা প্রয়োজন। তবে ঘরের মধ্যেই সিংহাসন থেকে দোলনায় নিয়ে যাওয়া কিংবা দোলনায় বসিয়ে দোলানো যেতে পারে।

তাহলে বেড়াতে গেলে কী করবেন? গোপালকে (Gopal) একা ফেলে যাওয়ার চিন্তা থাকলে পরিবারের কোনও বিশ্বস্ত সদস্য বা পরিচিত মানুষকে তাঁর সেবার দায়িত্ব দিতে পারেন। নিয়মিত ভোগ, আরতি ও অন্যান্য সেবার ব্যবস্থা করে তবেই নিশ্চিন্তে বেরনোর পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি বাড়িতে গোপাল (Gopal) থাকলে তাঁর দৈনন্দিন সেবার দিকেও নজর দেওয়া জরুরি। নিয়মিত স্নান, পরিষ্কার পোশাক, তুলসি সহযোগে ভোগ নিবেদন এবং আরতির প্রচলিত রীতি মেনে চলেন বহু ভক্ত। কেউ কেউ দিনে চারবার ভোগ দেন, তিনবার আরতি করেন। সন্ধ্যায় ঘুমপাড়ানি গান গেয়ে গোপালকে শয্যায় শুইয়ে দেওয়ার রীতিও রয়েছে অনেক বাড়িতে।

অর্থাৎ, গোপালকে (Gopal) সঙ্গে নিয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকতেই পারে। কিন্তু ভক্তির আবেগের পাশাপাশি তাঁর সেবা ও পবিত্রতার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। আপনারও কি বাড়িতে লাড্ডুগোপাল রয়েছেন? বেড়াতে গেলে তাঁকে সঙ্গে নিয়ে যান, নাকি বাড়িতেই রেখে যান? শাস্ত্রজ্ঞদের এই পরামর্শ জানার পর সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখুন!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন