কলকাতা: মমতা শিবির এনডিএ শরীক দলে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandopadhyay)। তবে মিড ডে মিলে (mid-day meal) ডিম ইস্যুতে রাজ্যসরকারের সিদ্ধান্তে তীব্র আপত্তি জানালেন তিনি। সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণার পর রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের মেনুতে ডিম থাকবে কি না, তা নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে।
সোমবার রাজ্য বাজেটে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে ইসকনের সহযোগিতা নেওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে। এই বিষয়ে ঋতব্রতর (Ritabrata Bandopadhyay) স্পষ্ট বক্তব্য, মিড ডে মিল (mid-day meal) থেকে ডিম বাদ দেওয়া হলে তা বাংলার খাদ্যসংস্কৃতি ও ছাত্রছাত্রীদের পুষ্টির স্বার্থের পরিপন্থী হবে।
ঋতব্রত (Ritabrata Bandopadhyay) বলেন, “প্রোটিনের কথা যখন উঠছে, তখন খাবার থেকে ডিম সরিয়ে দেওয়া মোটেই ঠিক হবে না। ডিমের পাশাপাশি মুসুর ডালও ইসকন দেবে না। এই দুটোই প্রোটিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। বাংলার মানুষের খাদ্যাভ্যাস ঐতিহ্যগতভাবেই আমিষভিত্তিক। যদি ডিম বা অন্যান্য আমিষ খাদ্য বাদ দেওয়া হয়, তাহলে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে, যা বাংলার খাদ্যসংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা এর তীব্র বিরোধীতা জানাব” এদিকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ইসকন যুক্ত হলে মিড ডে মিলের (mid-day meal) মেনু থেকে ডিম বাদ পড়তে পারে। যদিও ইসকন কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে, মেনু এখনও চূড়ান্ত হয়নি এবং ডিম বাদ দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
X Link: https://x.com/ANI/status/2069717517292224671
বিরোধী শিবিরের আশঙ্কা, নিরামিষভিত্তিক খাবারের উপর জোর দেওয়া হলে ছাত্রছাত্রীদের পুষ্টির ভারসাম্যে প্রভাব পড়তে পারে। সেই কারণেই ডিম বাদ দেওয়ার সম্ভাবনার বিরোধিতা করে সরব হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মিড ডে মিলের (mid-day meal) চূড়ান্ত মেনু কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ডিম থাকবে কি থাকবে না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।


