27.7 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

‘অনুব্রত রোনাল্ডো, মদন রোনাল্ডিনহো’! ২১ জুলাই-এর মেগা লাইন আপ দিলেন ঋতব্রত!

কলকাতা: মমতার দুই ছায়াসঙ্গী তথা বর্ষীয়ান রাজনৈতিককে ভাঙিয়ে আরও শক্তিশালী ঋতব্রত (Ritabrata Banerjee) শিবির। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) যোগদানের মাত্র তিনদিনের মাথায় বুধবার বিদ্রোহী শিবিরে যোগ দেন মদন মিত্র (Madan Mitra)। এরপর সাংবাদিক বৈঠকে একুশে জুলাইয়ের লাইন আপ বলে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

শুরুতেই বললেন, শহীদ দিবসে ‘কোনও নাচ-গান নয় এবং মঞ্চের সামনের সারিতে কোনও নেতা নয়, থাকবেন শহীদ পরিবারের প্রতিনিধিরা’। একুশে জুলাই গান্ধী মূর্তির পাদদেশে কেমন লোক সমাগম হবে? এই প্রশ্নের উত্তরে ঋতব্রত বলেন, “এটা আমাদের টিম। একটা ফুটবল টিমে যেমন কেউ মিড ফিল্ডার, কেউ সেন্টার ফরওয়ার্ড, কেউ ডিফেন্ডার খেলেন, সেরকম আমাদের এমএলএ-রা সেই সংখ্যাটা হিসেব করে জানাবেন”।

সেইসঙ্গে ‘অনুব্রত মণ্ডল আমাদের রোনাল্ডো এবং মদন মিত্র আমাদের রোনাল্ডিনহো’ বলেন ঋতব্রত (Ritabrata Banerjee)। অরূপ রায়ের সভাপতিত্বে একুশে জুলাইয়ের সমাবেশে গান্ধী মূর্তির পাদদেশে বিপুল পরিমাণ মানুষের জনসমাগম হবে বলে আত্মবিশ্বাসী ঋতব্রত।

প্রসঙ্গত, ক্ষমতা হারানোর পর দল, প্রতীক, তহবিল নিয়ে ঋতব্রত শিবিরের সঙ্গে দড়ি টানাটানিতে যুযুধান মমতা। একুশে জুলাই পালনও করার অনুমতি মিলেছে শর্ত সাপেক্ষে। এরই মধ্যে এক ধাক্কায় অরূপ, অনুব্রত, মদনের মত দীর্ঘদিনের রাজনৈতিক ছায়াসঙ্গীকে হারিয়ে আরও একা হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকেলে ফেসবুক লাইভে “যাঁদেরকে আমার দলীয় প্রতীকে মানুষ নির্বাচিত করেছিলেন, তাঁদের মধ্যে কেউ কেউ এখন বিজেপির সঙ্গে গিয়েছেন, বিজেপির কোলে দোলা খাচ্ছেন”, বলে ক্ষোভ উগড়ে দেন তিনি। ঠিক তারপরেই সাংবাদিক বৈঠকে একুশে জুলাই নিয়ে বার্তা দিলেন ঋতব্রতরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন