26.9 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

ফের বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের! ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কি নির্দেশ দিল হাইকোর্ট?

Aaj India Desk, কলকাতা: কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) আবারও বড় ধাক্কা খেলো কালীঘাট তৃণমূল (Kalighat Trinomul)। ইডি (ED) যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নোটিস দিয়েছিল, তা আপাতত বহাল রাখল আদালত। সোমবার বিচারপতি কৃষ্ণা রাও তৃণমূলের অন্তর্বর্তী আবেদন খারিজ করে দেন। ফলে দলের অ্যাকাউন্টগুলি এখনই ব্যবহার করা যাবে না।

ইডি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মোট ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। এর মধ্যে তিনটি অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে কালীঘাট শিবির হাইকোর্টে যায়। তাদের দাবি ছিল, আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও ইডি কীভাবে আবার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, তা আদালতের দেখা উচিত।

গত সপ্তাহে এই মামলার শুনানি শেষ হয়েছিল। সোমবার আদালত জানায়, ইডির সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ, অ্যাকাউন্টগুলি আগের মতোই ফ্রিজ অবস্থায় থাকবে। এদিকে বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের ভিতরে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। অনেক জয়ী বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব থেকে সরে অন্য শিবিরে গিয়েছেন। আবার ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে দলের তহবিল ও প্রতীক ব্যবহারের অধিকার নিয়েও টানাপোড়েন চলছে।

দলের দৈনন্দিন খরচ চালাতে এবং টাকা ব্যবহারের অনুমতি পেতে মমতাপন্থী শিবির আদালতের কাছে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছিল। কিন্তু বিচারপতি কৃষ্ণা রাও সেই আবেদন গ্রহণ করেননি। আদালত আরও জানিয়েছে, আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ যে শর্তসাপেক্ষ নির্দেশ দিয়েছিল, সেটাই আপাতত কার্যকর থাকবে। সেই নির্দেশ অনুযায়ী একজন স্পেশ্যাল অফিসার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলির তদারকি করবেন। অনুমোদিত স্বাক্ষরকারীদের যে কোনও দু’জনের চেকে স্পেশ্যাল অফিসার পাল্টা সই করলে তবেই ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবে। আইনি খরচের জন্যও একই নিয়ম মেনে টাকা ব্যবহার করতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন