28.5 C
Kolkata
Wednesday, August 12, 2026
spot_img

২০ অগাস্ট ফের বাংলায় অমিত শাহ! ১০০ দিন পূর্তির পর একাধিক বৈঠকের সম্ভাবনা

Aaj India Desk, কলকাতা: আগামী ২০ অগাস্ট পশ্চিমবঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, ২১ ও ২২ অগাস্ট রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠকে বসতে পারেন তিনি। তবে তাঁর সফরের চূড়ান্ত কর্মসূচি এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি।

১৯ অগাস্ট বিজেপি (BJP) নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষেই অমিত শাহের এই রাজ্য সফর বলে জানা যাচ্ছে। মূলত সরকারি কর্মসূচিতে অংশ নিতেই তাঁর বাংলায় আসার কথা রয়েছে। তবে সফরের সময় প্রশাসনিক বৈঠকগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এর আগে গত মাসেই তিন দিনের সফরে বাংলায় এসেছিলেন অমিত শাহ। সেই সময় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আলাদা করে বৈঠক করেছিলেন তিনি। রাজ্যের প্রশাসনিক কাজকর্ম, বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারের উদ্যোগ নিয়ে আধিকারিকদের বেশ কিছু নির্দেশও দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বার সেই নির্দেশগুলির কতটা বাস্তবায়ন হয়েছে, কোথাও কোনও সমস্যা তৈরি হয়েছে কি না, কিংবা কোনও কাজ আটকে রয়েছে কি না—সেগুলি নিয়ে খোঁজ নিতে পারেন অমিত শাহ। রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কাজের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। অর্থাৎ, সরকারি কর্মসূচিকে কেন্দ্র করেই সফর হলেও প্রশাসনিক বৈঠকগুলিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে গত সফরে দেওয়া নির্দেশগুলির বাস্তবায়নের বিষয়টি এ বারের বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, সম্প্রতি দেশের রাজনৈতিক মহলে আরও একটি বিরল দৃশ্য দেখা গিয়েছে। এনসিপি (শরদ পাওয়ারপন্থী) সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ের রিসেপশনে একই ফ্রেমে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi)।

রাজনীতির ময়দানে অমিত শাহ ও রাহুল গান্ধির মধ্যে তীব্র বাকযুদ্ধ নতুন কোনও বিষয় নয়। সংসদের ভিতরে কিংবা বাইরে বিভিন্ন ইস্যুতে দু’জনকে একে অপরের বিরুদ্ধে সরব হতে দেখা যায়। সেই জায়গায় সুপ্রিয়া সুলের মেয়ে রেভতি সুলের বিয়ের অনুষ্ঠানে দু’জনকে পাশাপাশি, হাসিমুখে দেখা যাওয়ার ছবি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। অনুষ্ঠানে অমিত শাহ ও রাহুল গান্ধি মাত্র কয়েক ফুটের ব্যবধানে দাঁড়িয়ে ছিলেন। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে বিয়ের অনুষ্ঠানে তাঁদের এই স্বাভাবিক মুহূর্তই এখন রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন