26.8 C
Kolkata
Thursday, August 6, 2026
spot_img

মহিলাদের মুখে হাসি ফোটাতে অগ্নিমিত্রার নতুন পদক্ষেপ, কী এই বিশেষ উপহার?

Aaj India Desk, পূর্ব বর্ধমান: রাজ্যের মহিলাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বুধবার পশ্চিম বর্ধমানের বার্নপুরের ত্রিবেণী মোড়ে আয়োজিত একটি পথনিরাপত্তা সচেতনতা কর্মসূচিতে তিনি প্রায় ২০০ জন মহিলা স্কুটি ও বাইক চালকের হাতে উন্নত মানের হেলমেট তুলে দেন। পথ দুর্ঘটনা রোধের পাশাপাশি নিরাপদে যানবাহন চালানোর অভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু প্রশাসন বা সরকারের নয়, সাধারণ মানুষেরও। ট্রাফিক আইন মেনে চলা এবং প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। তাঁর কথায়, সচেতনতা বাড়লেই অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে মহিলারা শুধু পরিবারের দায়িত্বই সামলাচ্ছেন না, কর্মক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিদিন অফিস, ব্যবসা কিংবা অন্যান্য প্রয়োজনের কারণে বহু মহিলা স্কুটি ও বাইক ব্যবহার করেন। কিন্তু অনেক ক্ষেত্রেই মানসম্মত হেলমেট ব্যবহার না করার ফলে দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি বাড়ছে। সেই কারণেই নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই হেলমেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি স্পষ্ট করে জানান, পুলিশের জরিমানা এড়ানোর জন্য নয়, নিজের জীবন বাঁচানোর স্বার্থেই প্রত্যেক চালক এবং আরোহীর হেলমেট পরা উচিত। ট্রাফিক বিধি মেনে চলার পাশাপাশি সুরক্ষার বিষয়েও সকলকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিন হেলমেট পেয়ে খুশি স্থানীয় এক মহিলা বলেন, হেলমেট যে কতটা প্রয়োজনীয়, তা সকলেরই বোঝা উচিত। শুধু আইন মানার জন্য নয়, নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবেও সবসময় হেলমেট পরে বাইক বা স্কুটি চালানো উচিত।

বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুই চাকার যানবাহনের ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এখনও অনেক চালক ও আরোহী হেলমেট ছাড়াই রাস্তায় বের হন। সেই প্রবণতা বদলাতে এবং পথনিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই বার্নপুরে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সড়ক নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে আরও ইতিবাচক মনোভাব তৈরি হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন