30 C
Kolkata
Sunday, August 30, 2026
spot_img

অভিষেকের পর এবার ডেরেক! ক্যামাক স্ট্রিট-কাণ্ডে রাজ্যসভার সাংসদের বাড়িতে পুলিশি নোটিস

Aaj India Desk, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পর এবার পুলিশি নোটিস পেলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। রবিবার তাঁর প্রিন্স আনোয়ার শাহ রোডের ১৫৮ নম্বর বাড়িতে যায় পুলিশের একটি দল। এর আগের দিনও পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল। তবে তখন নোটিস (Police Notice) গ্রহণ করার মতো কেউ বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে।

রবিবার ফের ডেরেকের বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। এবার বাড়ির এক পরিচারিকা বাইরে এসে পুলিশের হাতে থাকা নোটিসটি গ্রহণ করেন। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ফোনে কথা বলার পর তাঁকেই নোটিসটি নেওয়ার জন্য বলা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, আগামীকাল থানায় হাজির হতে বলা হয়েছে ডেরেক ও’ব্রায়েনকে। ক্যামাক স্ট্রিটের ঘটনার তদন্তের অংশ হিসেবেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর ডেরেক ও’ব্রায়েনকেও পুলিশের নোটিস দেওয়ায় ক্যামাক স্ট্রিটের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ফের আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন