31 C
Kolkata
Saturday, August 29, 2026
spot_img

ফের বিতর্কে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস! হোর্ডিং বিতর্কের পর এবার জবরদখলের অভিযোগ

Aaj India Desk, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসকে ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক। এবার ওই অফিসের দু’টি ফ্লোর জোর করে দখল করে রাখার অভিযোগ তুলেছে বাড়ির মালিকপক্ষ। তাঁদের দাবি, চুক্তির একাধিক শর্ত মানা হয়নি। বিষয়টি নিয়ে আইনি নোটিশও (Legal Notice) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মালিকপক্ষের আইনজীবী।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের (Camac Street) বাড়ির মালিক রমা দেবী গোয়েঙ্কার সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের একটি লিজ চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বাড়িটি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু শর্ত উল্লেখ করা ছিল। কিন্তু সেই শর্তগুলি ঠিকমতো মানা হয়নি বলে অভিযোগ।

মালিকপক্ষের আরও দাবি, প্রয়োজনীয় ‘কমপ্লিশন সার্টিফিকেট’ বা সিসি না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে বাড়ির দু’টি ফ্লোর ব্যবহার করা হচ্ছিল। সিসি সংক্রান্ত বিষয়টি নিয়ে একাধিকবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

এই চুক্তিতে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী সই করেছিলেন বলেও দাবি করা হয়েছে। বর্তমানে তিনি জেলবন্দি। শুধু তাই নয়, বাড়ির মালিককে না জানিয়েই বিলবোর্ড লাগানো হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মালিকপক্ষের আইনজীবী।

এর আগে ক্যামাক স্ট্রিটের ওই অফিসের বিলবোর্ড সরানোকে কেন্দ্র করেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। কলকাতা পুরসভার আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকর্মীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বচসা হয়। পরে পুলিশ অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করলে তৃণমূল কর্মীদের একাংশ অভিযোগ করেন, পুলিশ জোর করে ভিতরে ঢুকেছে। অন্যদিকে, পুলিশের অভিযোগ ছিল, তাঁদেরও অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ঘটনায় একজনকে আটকও করা হয়।

শেষ পর্যন্ত পুরসভার কর্মীরা বিল্ডিংয়ের ছাদে উঠে তৃণমূলের হোর্ডিং খুলে দেন। অভিযোগ ছিল, অফিসের ভিতরে এবং বাইরে একাধিক বেআইনি হোর্ডিং ও ব্যানার রাখা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুরসভার এই অভিযান বলে জানা যায়।

যদিও গোটা ঘটনায় পাল্টা প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কোনও আগাম নোটিশ না দিয়েই রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে। এমনকি পুরসভার কর্মীরা কেন গ্যাস কাটার নিয়ে এসেছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন