31 C
Kolkata
Monday, June 1, 2026
spot_img

শরীর খারাপ বাহানায় সিআইডি কে এড়িয়ে গেলেন অভিষেক, দরজায় আবার পুলিশ

Aaj India Desk, কলকাতা: সই জালিয়াতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দিকে আরও নজর বাড়াল সিআইডি (CID)। সূত্রের খবর, সোমবার বিকেলে তদন্তকারী সংস্থার কয়েকজন আধিকারিক তাঁর কালীঘাটের (Kalighat) বাসভবনে পৌঁছন। তবে বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকতে পারেননি তাঁরা। কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর বাড়ির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি অভিষেককে জানানো হয়েছে। তিনি অনুমতি দিলেই দরজা খোলা হবে।

বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্যসচেতক নির্বাচনের প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া বিতর্ক থেকেই এই তদন্তের সূত্রপাত। অভিযোগ, স্পিকারের কাছে জমা পড়া একটি চিঠিতে কয়েকজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর নকল করা হয়েছিল। সেই অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ শুরু হয়। তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়। তদন্তে পুলিশকে সহায়তা করছে সিআইডি।

এই মামলার তদন্তের স্বার্থে সোমবার দুপুর ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তদন্তকারীদের কাছে চিঠি পাঠিয়ে জানান, শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত দিনে উপস্থিত হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। পাশাপাশি তিনি আরও ১৪ দিনের সময় চেয়েছেন বলেও জানা গিয়েছে।অভিষেকের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি হামলার ঘটনায় আহত হওয়ার পর এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তাঁর ডান দিকের চোয়াল, ঘাড় এবং বুকের আশপাশে ব্যথা রয়েছে। সেই কারণেই চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি।

উল্লেখ্য, শনিবার ভোট-পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়ে নিজেই হামলার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁকে প্রথমে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা না পাওয়ার অভিযোগ ওঠে। পরে তাঁকে মিন্টো পার্ক এলাকার আরও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। তাঁকে বাড়িতে থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই ঘটনার পর থেকেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন