33.7 C
Kolkata
Wednesday, June 3, 2026
spot_img

তৃতীয় বারের মত বিয়ের পিঁড়িতে আমির ! জানেন পাত্রী কে ?

Aaj lndia Desk,নয়াদিল্লি: বলিউড অভিনেতা আমির খান ( Aamir Khan) এবং তাঁর সঙ্গী গৌরী স্প্র্যাট (Gauri Spratt)-এর সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামী ৫ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন এই যুগল।

যদিও এখনও পর্যন্ত আমির বা তাঁর পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, সম্ভাব্য এই বিয়ের অনুষ্ঠান হবে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কিছু বন্ধুদের উপস্থিতিতেই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

সূত্রের খবর, ব্যক্তিগত পরিসর বজায় রাখতেই ছোট পরিসরে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবার প্রকাশ্যে গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি জানান, তাঁদের সম্পর্ক অত্যন্ত আন্তরিক এবং দৃঢ়। আমিরের কথায়, “গৌরী এবং আমি একে অপরের প্রতি খুবই আন্তরিক। আমরা একসঙ্গে আছি এবং আমার মনে হয়, আমি মানসিকভাবে ইতিমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। সম্পর্কটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত সময়ই জানাবে।”

বর্তমানে আমির খানের বয়স ৬০ বছর এবং গৌরী স্প্র্যাটের বয়স ৪৬। অর্থাৎ তাঁদের মধ্যে বয়সের পার্থক্য ১৪ বছর। তবে সেই ব্যবধান তাঁদের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি বলেই মনে করছেন অনুরাগীরা।

এর আগে আমির খান ২০০৫ সালে কিরণ রাও (Kiran Rao)-কে বিয়ে করেছিলেন। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে, যার নাম আজাদ রাও খান (Azad Rao Khan)। ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হলেও কিরণ ও আমির এখনও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। সম্ভবত ৫ জুলাই তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে আমির খান।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন