34 C
Kolkata
Friday, April 17, 2026
spot_img

নির্বাচন কমিশনে অভিযোগ ঝড়! “ভুয়ো সাংবাদিক” দিয়ে খেলা ঘোরানোর চেষ্টা?

কলকাতা: ভোটের মুখে ফের আইপ্যাক বিতর্ক। অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর বক্তব্য, IPAC-কে ব্যবহার করে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, আরও চাঞ্চল্যকর বিষয় হল, নির্বাচনকে প্রভাবিত করতে তৃণমূল কর্মীদের ভুয়ো ‘প্রেস কার্ড’ বানিয়ে দিচ্ছে IPAC। যাতে তারা সাংবাদিক পরিচয়ে ভোটকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় প্রবেশ করতে পারে।

শুক্রবার এক্সে একটি পোস্টে শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “এই ‘ভুয়া সাংবাদিকরা’ গণমাধ্যমের সুরক্ষার আড়ালে স্থানীয় পর্যায়ে অবৈধ কার্যকলাপ চালানোর জন্য কৌশলগতভাবে নিযুক্ত হচ্ছেন।
সংবাদমাধ্যমের কর্মী সেজে এই কর্মীরা আইন প্রয়োগকারী সংস্থার সন্দেহ এড়িয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোটারদের ভয় দেখাতে বা প্রভাবিত করতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করতে পারে।”

X Link: https://x.com/SuvenduWB/status/2044994577262887366

অভিযোগের সুর চড়িয়ে শুভেন্দু (Suvendu Adhikari) আরও লেখেন, “এটিও টিএমসি-র একটি চিরাচরিত কৌশল, যেখানে তারা প্রেস কার্ডের বিশেষাধিকারের অপব্যবহার করে, যা সাধারণ দলীয় কর্মীদের নেই এমন গতিশীলতা ও সুযোগ-সুবিধা প্রদান করে।” এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে সাম্প্রতিক সময়ে ইস্যু হওয়া প্রেস আইডি ও অ্যাক্রেডিটেশন কার্ডগুলির কঠোর যাচাইয়ের আবেদন করেন শুভেন্দু। সেইসঙ্গে শুধুমাত্র স্বীকৃত ও প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের সাংবাদিকদেরই ভোটকেন্দ্রের কাছাকাছি প্রবেশের অনুমতি দেওয়া উচিত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন