29.8 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

কামদুনি মামলায় নতুন অধ্যায়! সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবীদের নির্দেশ শুভেন্দুর

কলকাতা: রাজ্যে পালাবদলের পর নারীদের উপর অত্যাচারে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দীর্ঘ ১৩ বছর পর খুলেছে কামদুনি ফাইলস (Kamduni rape and murder case)। ২০১৩ সালে উত্তর ২৪ পরগণার বারাসাতের কামদুনিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ও পদক্ষেপ নিয়ে এখনও বিতর্ক রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। পরবর্তীকালে মামলাটি কলকাতা হাই কোর্টে যায় এবং হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে। বর্তমানে সেই মামলাই দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সেই বহুচর্চিত মামলাই (Kamduni rape and murder case) ফের আলোচনায়।

বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন কামদুনি মামলা নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবীরা কোনওরকম বিরোধিতা করবেন না। একই সঙ্গে তিনি বলেন, আগের সরকারের আমলের মতো এই ঘটনাকে কখনওই ‘ছোট্ট ঘটনা’ বলে দেখানো হবে না।

শনিবার এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, কামদুনির (Kamduni rape and murder case) মতো নৃশংস অপরাধের ঘটনায় রাজ্য সরকার কঠোর অবস্থান নিয়েছে। তাঁর বক্তব্য, ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আদালতের প্রক্রিয়ায় সেই মনোভাবই প্রতিফলিত হবে। তিনি স্পষ্ট জানান, সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় রাজ্যের পক্ষ থেকে এমন কোনও অবস্থান নেওয়া হবে না, যাতে অভিযুক্তদের সুবিধা হয়।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) এদিন আগের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, সেই সময় এই ঘটনাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর দাবি, বর্তমান সরকার নারী নির্যাতন ও নৃশংস অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষেই রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন