30 C
Kolkata
Saturday, May 23, 2026
spot_img

শাহর পর মোদী-মুর্মু সাক্ষাৎ! শুভেন্দুর দিল্লি সফরে বাড়ছে জল্পনা

Aaj lndia Desk,কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে ছিল জল্পনা । বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রে খবর দিল্লিতে পৌঁছানোর পর রাত প্রায় ১০টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-র সঙ্গে দেখা করেন তিনি।

যদিও সেই বৈঠকের ভেতরের খবর এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে অনেকের ধারণা, বাংলায় বিজেপির দলীয় কৌশল, নতুন মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা এবং কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যের যৌথ ব্যবস্থাপনা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়েই দুজনের মধ্যে আলোচনা হয়েছে।

তবে এই সমস্ত চর্চাকে ছাপিয়ে আজ দিল্লির বুকে এক মেগা বৈঠকে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আজ তিনি দেখা করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে।

বিধানসভা নির্বাচনের পর এবং রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণের আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। রাজ্যের বকেয়া পাওনা থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হতে পারে। পাশাপাশি, রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ সারবেন তিনি। স্বাভাবিকভাবেই, মুখ্যমন্ত্রীর এই জোড়া সাক্ষাৎ ঘিরে এখন দিল্লির অলিন্দ থেকে কলকাতার রাজনৈতিক মহল সর্বত্রই জল্পনার পারদ তুঙ্গে। তবে এই আলোচনার ফল কি হতে পারে এবং রাজ্যের মাটিতে তার কতটা প্রভাব বিস্তার করবে তা এখনই বলা সম্ভব নয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন