31 C
Kolkata
Friday, May 22, 2026
spot_img

কলকাতায় বসেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি ! চটজলদি গ্রেপ্তার NIA-এর!

Aaj India Desk, কলকাতা : খাস কলকাতার বুকে পাকিস্তানি গোয়েন্দা আধিকারিকদের (PIO) হয়ে কাজ করতে থাকা গুপ্তচরের সন্ধান পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)। সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার এবং ভারতবিরোধী সন্ত্রাসমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে চটজলদি সেই গুপ্তচরকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলাও দায়ের করা হয়।

কে এই গুপ্তচর ? 

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জাফর রিয়াজ ওরফে রিজভি। জাফর রিয়াজ এর আগেও একটি গুপ্তচরবৃত্তির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেই কারণেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির নজরে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার (LOC) জারি হয়েছিল এবং তাঁকে ‘প্রোক্লেমড অফেন্ডার’ ঘোষণা করার প্রক্রিয়াও চলছিল।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্তের স্ত্রী পাকিস্তানের নাগরিক। তাঁদের সন্তানদেরও পাকিস্তানের নাগরিকত্ব রয়েছে বলে দাবি NIAর। এই পারিবারিক যোগসূত্রের কারণেই তাঁর পাকিস্তান যাতায়াত সহজ হয়েছিল। ২০০৫ সাল থেকে একাধিকবার পাকিস্তান সফর করেছিলেন জাফর রিয়াজ। সেই সময় থেকেই পাকিস্তানি গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়। তদন্তকারীদের অনুমান, আর্থিক সুবিধার বিনিময়ে তাঁকে এই কাজে ব্যবহার করা হত।

কী অভিযোগ NIAর?

জাফর রিয়াজ ভারতীয় মোবাইল নম্বরের ওটিপি পাকিস্তানি হ্যান্ডলারদের দিতেন। সেই ওটিপি ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হত। পরে সেই অ্যাকাউন্টের মাধ্যমে সংবেদনশীল তথ্য আদানপ্রদান চলত। পাশাপাশি তার তৈরি যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করেই সিআরপিএফ কর্মী মোতিরাম জাটও দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেন। ফলে তাঁকেও গ্রেপ্তার করে NIA।

এনআইএর মতে, এটি শুধুমাত্র পৃথক গুপ্তচরবৃত্তির ঘটনা নয়। এর পিছনে বড় আন্তর্জাতিক নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে। সেই চক্রের সঙ্গে কারা যুক্ত এবং কীভাবে তথ্য পাচার হত, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন