31 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

রং বদলেও লাভ হল না? ফের বিপাকে পরমব্রত!

Aaj India desk, কলকাতা: সন্তানের মুখ চেয়ে ক্ষমা চেয়েছিলেন। বাধ্য হয়েছিলেন তৃণমূল সরকারের ঘনিষ্ঠ হতে। এমন সব বিস্ফোরক অভিযোগ আজই করেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (parambrata chaterjee) । আর আজই তার নামে থানায় অভিযোগ দায়ের হলো। তাঁর সাথে নাম জড়িয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়েরও। পাশাপাশি আবারও বিজেপি সরকারের আমলে বাক স্বাধীনতার অভাব নিয়ে প্রশ্ন উঠে গেছে।

অভিযোগ কি? 

২০২১ সালের ২ মে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হতে, পরমব্রত চট্টোপাধ্যায় (parambrata chaterjee) তার নিজস্ব টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যাতে লেখা ছিল: “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই কথাকে সমর্থন করে একটি কমেন্ট করেন। ৫ বছরের পুরোনো এই পোস্টকে কেন্দ্র করেই গড়িয়াহাট থানায় ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় এফ আই আর দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন।কিন্তু এতদিন পরে সেই পোস্ট নিয়ে মামলা করার কারণ কি? আইনজীবী জয়দীপ সেন জানিয়েছেন সেই সময়ে তিনি সমাজ মাধ্যমে ছিলেন না। বর্তমানে সংবাদ মাধ্যম থেকে তিনি জানতে পেরেছেন। তাঁর মূল যুক্তি,পরমব্রতের এই টুইটের ১ ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন এবং তার পরবর্তীতে রাজ্যজুড়ে ব্যাপক ভোট-পরবর্তী হিংসা, গণহত্যা ও নারী নির্যাতনের ঘটনা ঘটে।আইনজীবীর দাবি, পরমব্রতের এই “রগড়ানি দিবস” ঘোষণার মতো উসকানিমূলক পোস্টের কারণেই শাসকদলের কর্মীরা উৎসাহিত হয়ে বিরোধীদের ওপর হিংসাত্মক আক্রমণ চালায়।

বাস্তবে কি ঘটেছিল? 

পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী দল বিজেপির নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, শিল্পীরা নাচ, গান করুন, রাজনীতি এসে বাড়াবাড়ি করলে রগড়ে দেব। এরই প্রতিবাদে বিজেপির পরাজয়ে পরমব্রত (parambrata chaterjee) ওই পোস্ট করেন। ৫ বছর পর রাজ্যে ক্ষমতায় বিজেপি। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পুরোনো হিংসাকে ভুলতে নারাজ। অভিনেতা পরমব্রত এর আগে বার বার শাসক দলের বিরোধিতা করেছেন। তাই বর্তমানে বিজেপি সরকারের সাথে ঘনিষ্ঠতা দেখাতে চাইলেও বাকস্বাধীনতা তিনি ফিরে পাবেন না বলেই রাজনৈতিক মহলের মত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন