31 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

৪৮ ঘণ্টার মধ্যে নতুন মোড়! ফের শুরু হচ্ছে আরজি কর মামলার তদন্ত

Aaj lndia Desk,কলকাতা: আরজি কর মামলায় (RG Kar Case) নিম্ন আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায় কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও, সেই রাতের অন্ধকার এখনও পুরোপুরি কাটেনি। সরকারি হাসপাতালের ভিতরে ঠিক কী ঘটেছিল, কোথায় ঘটেছিল সেই নৃশংস অপরাধ, কেন প্রথমে পরিবারের সদস্যদের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি এই সব প্রশ্ন আজও ঘুরপাক খাচ্ছে।

তিলোত্তমার বাবা-মায়ের অভিযোগ, তদন্তের বহু দিক এখনও অধরা। তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল, গোটা ঘটনার পুনরায় নিরপেক্ষ তদন্ত হোক। অবশেষে সেই আর্জিতেই সাড়া দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে ফের নতুন করে তদন্ত শুরু হওয়ায়, বহু চাপা প্রশ্নের উত্তর সামনে আসতে পারে বলেই মনে করছে অনেকে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানিতে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জানতে চায়, এতদিন ধরে সিবিআই ঠিক কী কী তদন্ত করেছে এবং তাদের রিপোর্টে কোন কোন তথ্য উল্লেখ রয়েছে।শুনানিতে বিচারপতিরা বিশেষভাবে খতিয়ে দেখেন, মামলার তদন্তে কোনও ফাঁক রয়ে গিয়েছে কি না এবং নতুন করে তদন্ত শুরু করার প্রয়োজন আছে কি না।

আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, এই মামলার প্রভাব শুধু আইনি পরিসরে সীমাবদ্ধ নয়, সমাজজুড়েও তৈরি হয়েছে গভীর আলোড়ন। সেই কারণেই ফের তদন্তের পথে হাঁটার সিদ্ধান্ত। আদালতের নির্দেশে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর -এর তত্ত্বাবধানে তিন আধিকারিককে নিয়ে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল ।

নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন করে তদন্ত শুরু করবে এই সিট। তদন্তের পরিধিতে রাখা হয়েছে ঘটনার দিন রাতের ডিনার থেকে শুরু করে মৃতদেহ দাহ পর্যন্ত গোটা ঘটনাপ্রবাহ। পাশাপাশি, প্রমাণ লোপাটের অভিযোগ, ঘটনার সময়কার ভূমিকা এবং সম্ভাব্য গাফিলতির দিকগুলিও খতিয়ে দেখা হবে। অর্থাৎ, সেই রাতের প্রতিটি ধাপকে নতুন করে জোড়া লাগিয়ে ঘটনার সম্পূর্ণ চিত্র সামনে আনার চেষ্টা করবে তদন্তকারী দল।

সিবিআইয়ের তদন্ত নিয়ে কড়া প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, “এক বছর সাত মাসে কী করেছেন?”বিচারপতি শম্পা সরকারও চার্জশিটের পর এত সাক্ষ্য নিয়েও কী পাওয়া গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন।

আদালতের নির্দেশ, “ডিনার থেকে শুরু করুন, সব গাফিলতি ফের খতিয়ে দেখুন।” জনস্বার্থ জড়িত থাকায় সিনিয়র অফিসারদের ফের ঘটনাস্থলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন