Aaj India Desk,নয়াদিল্লি: দেশজুড়ে শুরু হয়েছে জনগণনার প্রস্তুতি। ইতিমধ্যেই রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মেঘালয় ও দিল্লির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন গণনাকর্মীরা। তবে এ বার শুধুমাত্র কাগজ কলমে নয় পাশাপাশি প্রযুক্তিতেই জোড় দিয়েছ কেন্দ্র সরকার।
নরেন্দ্র মোদী ( Narendra Modi ) সরকারের উদ্যোগে জনগণনায় আনা হয়েছে ডিজিটাল পদ্ধতি। রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া -র তরফে জানানো হয়েছে, বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ নিজের ও পরিবারের তথ্য সরাসরি জমা দিতে পারবেন। পাশাপাশি গণনাকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
রবিবার থেকেই জনগণনার ডিজিটাল পর্ব শুরু হয়েছে গুজরাট, জম্মু-কাশ্মীর, লাদাখ ও পুদুচেরিতে। বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে ৩১ মে পর্যন্ত নাগরিকেরা নিজের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন।এর পর ১ জুন থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ। প্রশাসনের দাবি, প্রযুক্তির ব্যবহারে জনগণনার কাজ আগের তুলনায় অনেক বেশি দ্রুত এবং সহজ হচ্ছে।সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশের ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় দেড় কোটি মানুষ অ্যাপের মাধ্যমে নিজেদের তথ্য জমা দিয়েছেন। তাই ডিজিটাল জনগণনার এই উদ্যোগকে বড় সাফল্য হিসেবেই দেখছেন একাংশ।
তাই জনগণনায় ভুল বা অসম্পূর্ণ তথ্য এড়াতে এ বার ডিজিটাল ব্যবস্থার উপরই বেশি জোর দিচ্ছে কেন্দ্র সরকার। নাগরিকদের সরাসরি অ্যাপের মাধ্যমে তথ্য জানানোর সুযোগও রাখা হয়েছে।


