Aaj India Desk,কলকাতা: রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক ও ক্রীড়া মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে শতদ্রু দত্তর । মন্তব্য ও আইনি পদক্ষেপ ঘিরে দুই মিলে এখন পরিস্থিতি বেশ উত্তাপ।জেল থেকে বেরোনোর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর নিজের ফেসবুক পোস্টে তিনি গত ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির গোট ট্যুর ব্যর্থতা এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে সরাসরি তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিশানা করেন।
শতদ্রু দত্তর অভিযোগ, ওই ঘটনার পর তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হয়েছিল এবং সেই সময় রাজনৈতিক চাপ ও হুমকির মুখে পড়ে ছিলেন তিনি। তাঁর দাবি, তখন মুখ খোলার সুযোগ পাননি, কারণ পরিবারকে নিয়েও হুমকি দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি জানান, অতীতে শাসকদলের সঙ্গে বিভিন্ন ইভেন্টে কাজ করার সময় কেউ তাঁকে প্রশ্ন করেনি, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।
তিনি আরও অভিযোগ করেন, ইনসাইড ফেন্সিং কার্ড ও ক্লোজ প্রক্সিমিটি কার্ড সংক্রান্ত বিষয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল এবং বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছেও ইমেল করেছিলেন, তবে কোনো উত্তর পাননি বলে দাবি করেন।এই প্রেক্ষিতেই বুধবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের করেন শতদ্রু দত্ত। ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে এই সব কিছুকে পিছনে ফেলে শতদ্রুর যে বক্তব্য নতুন করে আলোড়নের সৃষ্টি করেছে সেটি হলো ফের কলকাতা সফরে আসছেন মেসি । শতদ্রু বলেন ” পাপিয়া অধিকারী যেমন বলছেন তিনি মেসিকে আবার কলকাতায় আনতে চান, একদম ঠিক আমার সেই পরিকল্পনা রয়েছে। মেসিকে আবার আমি কলকাতায় নিয়ে আসবই আসব”।
কার্যত তার এই বক্তব্য -এ আবার নতুন করে আশার আলো দেখছেন ফুটবল প্রেমীরা


