30 C
Kolkata
Saturday, May 16, 2026
spot_img

বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ ! জানেন নির্দেশিকায় কি বলেছেন নতুন সরকার?

Aaj India Desk,কলকাতা: কলকাতা ও বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ অনেক বেড়ে গেছে। সম্প্রতি তিলজলায় এক মামলার শুনানিতে হাইকোর্টও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এরপর পুর ও নগরোন্নয়ন দফতর সব পৌরসভা ও নগর সংস্থাকে নির্দেশ দিয়েছে, যেন নিয়মিত নজরদারি করে অনুমতি ছাড়া নির্মাণ বন্ধ করা হয়।

গত ১২ মে তিলজলায় একটি বহুতলে আগুন লেগে ২ জনের মৃত্যু হয়। পরে জানা যায়, ওই আবাসিক টি বেআইনি ছিল বলে প্রশাসন দাবি করে এবং পরবর্তীতে ভাঙার কাজ শুরু হয়। এই ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা ওঠে। শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, শহরে বেআইনি নির্মাণ “ব্যাঙের ছাতার মতো” দ্রুত বাড়ছে, যা খুবই উদ্বেগজনক।

নতুন সরকার বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নিয়েছে। তিলজলা ঘটনার পর পুর ও নগরোন্নয়ন দফতর নির্দেশ দিয়েছে, অনুমোদিত নকশা ছাড়া কোনো নির্মাণ হলে দ্রুত আইনি নোটিস দিতে হবে। নতুন ফ্ল্যাট বা আবাসিক মিউটেশনের আগে বিল্ডিং প্ল্যান ও কমপ্লিশন সার্টিফিকেট যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি আবাসিক ভবনের বেআইনি বাণিজ্যিক ব্যবহার বন্ধে নজরদারি বাড়াতে বলা হয়েছে।সেক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে আলাদা পরিদর্শক দল বা ইঞ্জিনিয়ার নিয়োগের কথাও বলা হয়েছে।

পুর ও নগরোন্নয়ন দফতরের নতুন নির্দেশিকায় বেআইনি নির্মাণ নিয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।বেআইনি নির্মাণে জড়িত ব্যক্তি, ডেভেলপার ও ঠিকাদারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অপরাধকে কগনিজেবল ও জামিন অযোগ্য হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে। দোষীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার হতে পারে। প্রয়োজনে পুলিশি সহায়তা নিয়েও ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি প্রতি ১৫ দিনে একবার করে পদক্ষেপের রিপোর্ট দফতরে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সব মিলিয়ে মহানগরে বেআইনি নির্মাণ রুখতে এবার একেবারে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নতুন নির্দেশিকায় নজরদারি, দ্রুত নোটিস, আইনগত ব্যবস্থা এবং নিয়মিত রিপোর্টিং সব দিকেই কড়া নিয়ম আনা হয়েছে। তিলজলা ঘটনার পর শহরে এমন নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিই কার্যত স্পষ্ট করে দিয়েছে নতুন সরকার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন