33 C
Kolkata
Saturday, May 16, 2026
spot_img

ইডেনে আজ ‘ডু অর ডাই’ ম্যাচ, হারলেই আইপিএল থেকে বিদায় কেকেআরের!

Aaj India Desk, কলকাতা: প্রায় এক মাস পর ফের ইডেনে(Eden) ফিরছে কেকেআর (KKR)। ১৯ এপ্রিল শেষবার ঘরের মাঠে খেলেছিল নাইটরা। তারপর বদলে গিয়েছে অনেক কিছু আইপিএলে(IPL) টানা চার ম্যাচ জিতে ছন্দে ফিরেছে রাহানেদের দল, আবার দিল্লির ক্ষেত্রও এসেছে বড় পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে দীর্ঘদিন ইডেন ফাঁকা ছিল। অবশেষে আজ ফের ঘরে মাঠে।

তবে ম্যাচটা মোটেও সহজ নয়। কারণ সামনে শুভমন গিল (Shubman Gill)-এর গুজরাট টাইটান্স(GT)। পয়েন্টস টেবিলের দুই নম্বরে থাকা গুজরাট আজ জিতলেই সরাসরি প্লে-অফের টিকিট পেয়ে যাবে। স্বাভাবিকভাবে একদিকে কেকেআরের ঘরে ফেরার আবেগ, অন্যদিকে গুজরাটের প্লে-অফের লড়াই । সব মিলিয়ে আজ ইডেন যে আজ অন্য রূপ নেবে এ কথা বলার অবকাশ রাখে না ।

তবে চলতি আইপিএল মরশুমে গুজরাটের পারফরমেন্স নিয়ে কোন কথা হবে না। হায়দ্রাবাদের মতো টিমকে গুটিয়ে দিয়েছে, দুর্দান্ত পারফরমেন্সে এখন ওপরের সারিতে জায়গা করে নিয়েছে গুজরাট।পেস আক্রমণে রয়েছে মহম্মদ সিরাজ,কাগিসো রাবাডা ও প্রসিদ্ধ কৃষ্ণার মতো ভয়ংকর বোলাররা। আর স্পিন এর দিকটা একাই মাত করে ফেলছে রশিদ খান।

ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। ইতিমধ্যেই এই মরশুমে সেঞ্চুরি করে নিজের ফর্মের জানান দিয়েছেন সাই সুদর্শন।অন্যদিকে শুভমন গিলও নিয়মিত রান করে দল কে একটা শক্ত জায়গায় দাঁড় করিয়েছে। তবে মাঝের ওভারে ইনিংস সামলানোর জন্য ওয়াশিংটন সুন্দর তো রয়েছে। সব মিলিয়ে ব্যাটিং ও বোলিং নিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে গুজরাট।

কেকেআর দলে এখন চাপ অনেক। অধিনায়ক অজিঙ্ক রাহানের ব্যাটে রান নেই। ফিন অ্যালেন সেঞ্চুরি করলেও গত ম্যাচে ব্যর্থ হয়েছেন। তবে ভালো খেলছেন অঙ্গকৃষ রঘুবংশী ও রিঙ্কু সিং।

বোলিংও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নাইটদের কাছে। কার্তিক ত্যাগী বলেছেন, “শুরুতে উইকেট না পেলে স্পিনারদের সমস্যা হচ্ছে।” গত ম্যাচে বরুণ চক্রবর্তীর না থাকা ভুগিয়েছে দলকে। আজও তিনি খেলবেন কি না, তা নিশ্চিত নয়।যদি বরুণ না খেলেন, তাহলে সুনীল নারিন ও অনুকূল রায়ের ওপরই ভরসা করতে হবে কেকেআরকে। এতে বোলিং আরও চাপে পড়তে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন