33 C
Kolkata
Saturday, May 16, 2026
spot_img

বাংলায় শুরু কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প, কারা পাবেন না সুবিধা?

Aaj India Desk, নয়াদিল্লি: দেশের দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসার (Treatment) সুবিধা দিতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। সারা দেশে চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)। এতদিন পশ্চিমবঙ্গে (West Bengal) এই প্রকল্প চালু না থাকলেও আগামী ১ জুন থেকে রাজ্যেও শুরু হতে চলেছে এই পরিষেবা। এই প্রকল্পের মাধ্যমে একজন উপভোক্তা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারেন। চিকিৎসার পুরো খরচ বহন করে কেন্দ্র সরকার। তবে আয়ুষ্মান কার্ড থাকলেই সব ধরনের চিকিৎসা ফ্রি পাওয়া যাবে না। কিছু পরিষেবা ও চিকিৎসা এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে।

কোন কোন চিকিৎসা মিলবে না আয়ুষ্মান যোজনায়?

ওপিডি চিকিৎসা

শুধুমাত্র ডাক্তারের চেম্বারে দেখিয়ে বাড়ি ফিরে এলে সেই খরচ আয়ুষ্মান যোজনায় ধরা হয় না। অর্থাৎ OPD চিকিৎসার খরচ পাওয়া যাবে না। একইভাবে শুধু পরীক্ষা-নিরীক্ষা করানোর খরচও কভার হবে না, যদি রোগী হাসপাতালে ভর্তি না থাকেন।

ভিটামিন ও সাপ্লিমেন্ট

সাধারণ শরীরের দুর্বলতা কাটাতে যে ভিটামিন, টনিক বা সাপ্লিমেন্ট খাওয়া হয়, তার খরচও এই প্রকল্পে দেওয়া হয় না। তবে গুরুতর অসুস্থতার চিকিৎসার সময় ডাক্তার প্রয়োজন মনে করলে কিছু ক্ষেত্রে তা কভার হতে পারে।

দাঁতের সাধারণ চিকিৎসা

দাঁত পরিষ্কার করা, ক্যাভিটি ভরানো বা নিয়মিত ডেন্টাল চেকআপের খরচ আয়ুষ্মান যোজনার মধ্যে পড়ে না। তবে দুর্ঘটনা বা গুরুতর সমস্যার কারণে দাঁত বা চোয়ালের অপারেশন প্রয়োজন হলে সেই চিকিৎসা কভার হতে পারে।

IVF ও কসমেটিক সার্জারি

আইভিএফ বা সন্তান ধারণের বিশেষ চিকিৎসা এই প্রকল্পের আওতায় নেই। এছাড়াও সৌন্দর্য বৃদ্ধির জন্য করা কসমেটিক সার্জারি, ওজন কমানোর অপারেশন, ট্যাটু তোলার চিকিৎসা বা নেক লিফটের মতো পরিষেবাও আয়ুষ্মান কার্ডে ফ্রি হবে না।

কারা পাবেন না আয়ুষ্মান কার্ড?

এই প্রকল্প মূলত গরিব ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য। সরকারি চাকরিজীবী, আয়করদাতা, ESIC সুবিধাভোগী এবং যাঁদের চাকরিতে প্রভিডেন্ট ফান্ড (PF) কাটা হয়, তাঁরা সাধারণত এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন