33 C
Kolkata
Saturday, May 16, 2026
spot_img

পালাবদলের ছাপ এবার স্কুলের বইতেও! আর পড়তে হবে না পুরনো সেই ইতিহাস?

Aaj India Desk, কলকাতা: গত কয়েকদিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বেশ বড়সড় পরিবর্তন ঘটেছে। নতুন বিজেপি (BJP) সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় একাধিক বদলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে কাজও শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। যদিও, এখনও পর্যন্ত নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি, তবুও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আপাতত বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্তকে (Swapan Dasgupta) শিক্ষা দফতরের সচিবের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার কথা বলেছেন।

সূত্রের খবর, নতুন সরকারের লক্ষ্য শুধু শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করা নয়, স্কুলের সিলেবাসেও বড়সর পরিবর্তন আনা। বিশেষ করে ইতিহাস বই থেকে কিছু রাজনৈতিক অধ্যায় বাদ যেতে পারে বলে জোর আলোচনা শুরু হয়েছে।

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর স্কুলের বইয়ে বেশ কিছু নতুন বিষয় যোগ করা হয়েছিল। যেমন- ২০১৭ সালে অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে সিঙ্গুর আন্দোলন নিয়ে প্রায় চার পাতা লেখা যোগ করা হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের টাইমলাইনও দেওয়া আছে। এমনকি সেই সময় বিরোধী দলনেতা থাকা পার্থ চট্টোপাধ্যায়ের নামও বইয়ে উল্লেখ করা হয়েছে। এই অংশগুলো এবার বাদ পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

শুধু সিঙ্গুর আন্দোলনই নয়, মুঘল ইতিহাস নিয়েও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সজল ঘোষ। তিনি বলেন, “ইতিহাসে বইয়ে লেখা আছে, আকবর ছিলেন বিরাট ধার্মিক মানুষ, শাহজাহান নাকি প্রেমের প্রতীক ছিলেন”। এই বিষয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেন, “এগুলো আর থাকবে না।”

সূত্রের খবর, ইতিমধ্যেই বিকাশ ভবনে সিলেবাস পরিবর্তনের আবেদন জমা পড়েছে। নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সিঙ্গুর আন্দোলন সংক্রান্ত অংশ বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে শিক্ষামহলেও আলোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষাবিদ মনে করছেন, ইতিহাসের বইয়ে রাজনৈতিক প্রভাব আগে থেকেই ছিল এবং তা বদলানো প্রয়োজন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন