34 C
Kolkata
Friday, May 15, 2026
spot_img

ভারতের টি-২০ অধিনায়কের নাম ঘোষণা! সূর্যকুমারের জায়গায় কে?

Aaj lndia Desk,কলকাতা:বিশ্বকাপ জয়ী অধিনায়ক হলেও ভবিষ্যতের এখন আর অনুকূলে নেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)-র। নির্বাচকদের নজরের এখন অন্য কেউ কারণ তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আর সেই কারণেই সূর্যর বয়স ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক কে?এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী(Ravi Shastri)। আর তাঁর পছন্দের নাম শুনে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক, বিশ্বকাপজয়ী তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন(Sanju Samson) এখন দুর্দান্ত ফর্মে। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিং (Chennai Super Kings)-এর জার্সিতে একের পর এক ম্যাচে নজর কাড়ছেন তিনি।

টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারদের তালিকাতেও থাকা সঞ্জু এবার ব্যাট হাতে যেন অন্য মেজাজে। মাত্র ১১ ম্যাচে করে ফেলেছেন ৪৩০ রান, যার মধ্যে রয়েছে জোড়া সেঞ্চুরি। দুর্দান্ত ব্যাটিং পাশাপাশি তাঁর নেতৃত্ব সবমিলিয়ে যে সঞ্জু বাড়তি সুবিধা পেতে পারে এ কথা বলার অবকাশ রাখে না।

তবে সবকিছুই শেষ পর্যন্ত নির্ভর করবে আগামী দিনের ওপর সূর্যকুমার যাদব ( Suryakumar Yadav)-এর পারফরম্যান্স ও ধারাবাহিকতার উপর। ব্যাট হাতে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন মাঠে এবং নেতৃত্বে কতটা সফল হন, সেটাই ঠিক করে দেবে ভারতীয় টি-২০ দলের ভবিষ্যৎ সমীকরণ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন