35 C
Kolkata
Friday, May 15, 2026
spot_img

NEET পরীক্ষা আবার কবে? পরীক্ষার্থীরা জেনে নিন

Aaj India desk, নয়াদিল্লি: ২ দিন আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হয়েছে সম্পূর্ন পরীক্ষা। ফলে দেশজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্ররা। পরীক্ষা বাতিল হওয়ায় গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন৷ সেখানে ছিলেন উচ্চশিক্ষা সচিব বিনীত জোশী, স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার, এনটিএ (NTA)-এর ডিরেক্টর জেনারেল অভিষেক সিংসহ আরও অনেকে।তারপরই পরীক্ষার নতুন দিন ঘোষণা করার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷

কবে হচ্ছে নতুন পরীক্ষা?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আজ নিজেদের এক্স হ্যান্ডেলে(পূর্বতন টুইটার) জানিয়েছে, NEET-UG ২০২৬-এর আবার পরীক্ষা (Re-exam) আগামী ২১ জুন ২০২৬ রবিবার নেওয়া হবে। দুপুর ২:০০ টো থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত পেন-অ্যান্ড-পেপার অর্থাৎ অফলাইন মোডে পরীক্ষা নেওয়া হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, সামাজিক মাধ্যম বা বিভিন্ন মেসেজিং অ্যাপে ছড়িয়ে পড়া গুজব থেকে দূরে থাকতে। কোনও ভুয়ো তথ্য বিশ্বাস না করতে।ছাত্রছাত্রী ও অভিভাবকদের শুধুমাত্র অফিসিয়াল তথ্যের উপর নির্ভর করার অনুরোধ করেছে তারা।

পরীক্ষা নিয়ে যে কোনও প্রশ্নের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আর সেগুলি হল- ০১১-৪০৭৫৯০০০ এবং ০১১-৬৯২২৭৭০০। এছাড়া ইমেলের মাধ্যমেও মিলবে তথ্য। এক্ষেত্রে neet-ug@nta.ac.in ঠিকানায় মেল করতে হবে।

পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী 

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে রবিবার ২১ জুন সকাল ১১:০০ টায় পরীক্ষাকেন্দ্রের গেট খোলা হবে। দুপুর ১:৩০ এর পর কাউকে ঢুকতে দেওয়া হবে না)।পরীক্ষা শুরু হবে দুপুর ২:০০ টোয়। এবারে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হচ্ছে।পরীক্ষার হলে অনিয়ম রুখতে সম্পূর্ণ সিসিটিভি (CCTV) নজরদারি,জ্যামার ও মেটাল ডিটেক্টর, বায়োমেট্রিক ভেরিফিকেশন এবং এআই (AI) ভিত্তিক রিয়েল-টাইম অ্যানালিটিক্যাল টুল ব্যবহার করা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন