32 C
Kolkata
Wednesday, May 13, 2026
spot_img

জুন মাস থেকেই কি বাড়তি টাকা ঢুকবে অ্যাকাউন্টে? কি ঘোষণা করলো সরকার?

Aaj India Desk, কলকাতা: অন্নপূর্ণা ভান্ডারের পর এবার আরও এক বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি (BJP) সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, রাজ্যে চালু থাকা একাধিক সামাজিক ভাতা প্রকল্পের টাকা দ্বিগুণ করা হচ্ছে। জানা গিয়েছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। এতদিন উপভোক্তারা মাসে ১০০০ টাকা করে পেতেন। এবার থেকে সেই ভাতা বেড়ে হচ্ছে ২০০০ টাকা। সূত্রের খবর, আগামী জুন মাসের প্রথম দিক থেকেই নতুন হারে টাকা দেওয়া শুরু হবে।

ভোটের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নির্বাচনী ইস্তেহার থেকে শুরু করে প্রচারের মঞ্চ-সর্বত্রই বিজেপি দাবি করেছিল, আগের সরকারের দেওয়া ভাতার পরিমাণ যথেষ্ট নয়। তাই সংসার চালাতে সাধারণ মানুষের যে সমস্যার মুখে পড়তে হয়, তা মাথায় রেখেই ভাতা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। ক্ষমতায় আসার পর এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়নের পথে হাঁটছে নতুন সরকার।

এদিন সরকারিভাবে জানানো হয়েছে, বিধবা, প্রবীণ নাগরিক এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য দেওয়া এই ভাতাগুলি দ্বিগুণ করা হচ্ছে। এছাড়াও, রাজ্যের মহিলা ভোটব্যাঙ্ক দীর্ঘদিন ধরেই ছিল আগে সরকারের(তৃণমূল) অন্যতম বড় শক্তি। সেই কথা মাথায় রেখেই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করেছিল। শুরুতে ৫০০ টাকা দিয়ে শুরু হওয়া সেই ভাতা পরে বেড়ে ১৫০০ টাকা পর্যন্ত পৌঁছয়। এর পাল্টা হিসেবে বিজেপি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে। ক্ষমতায় আসার পর সরকার জানিয়েছে, জুন মাস থেকেই সেই প্রকল্পও চালু করা হবে।

তবে প্রশ্ন উঠছিল, শুধুমাত্র মহিলাদের জন্য নয়, আগের সরকারের চালু করা অন্যান্য সামাজিক ভাতাগুলির পরিমাণও কি বাড়ানো হবে? সেই জল্পনার মাঝেই এবার বড় ঘোষণা করল রাজ্যের নতুন বিজেপি সরকার। প্রবীণ মানুষ, স্বামীহারা মহিলা এবং শারীরিকভাবে অক্ষম যাঁরা এই ভাতার উপর নির্ভরশীল, তাঁদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন