32 C
Kolkata
Wednesday, May 13, 2026
spot_img

মোদীর দাবি জোরালো করতেই চলছে AI এর প্রোপাগান্ডা ?

Aaj India Desk, কলকাতা: সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে একটি পুরনো সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার ছবি। প্রথমে বিষয়টি অনেকের নজর এড়িয়ে গেলেও, কিছুক্ষণের মধ্যেই ছবির ভিতরে থাকা অসঙ্গতিগুলি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। কোথাও পাতার আকার নিয়ে প্রশ্ন, কোথাও আবার অস্বাভাবিক স্পষ্ট ছবি ও লেখাকে ঘিরে উঠতে থাকে সন্দেহ। (Propaganda)

কী ঘটেছে ? 

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ১৯৬৭ সালের ৬ জুনের একটি পুরনো সংবাদপত্রের নামে দুটি আলাদা প্রথম পাতার ছবি ভাইরাল হয়। একটি ছবি “অরিজিনাল” বা আসল এবং অন্যটি “AI generated” বা “জাল”। জাল ছবিটি তে দেখা যাচ্ছে প্রথম পৃষ্ঠায় ইন্দিরা গান্ধীর একটি খবর। দেশবাসীকে সোনা কিনতে বারণ করা নিয়ে সেই খবর থাকা ভুয়ো ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। একাধিক বিজেপি সমর্থক গ্রুপগুলিতেও এই ভুয়ো ছবিটি দিয়ে জনমত তৈরির চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর।(Propaganda)

কেনো তরজা ? 

সম্প্রতি আমেরিকা ইরানের যুদ্ধের কারণে অর্থনীতির চাপে মোদী নিজে দেশবাসীকে সোনা কিনতে বারণ করেছেন। সেই ভুয়ো খবরের সাথে মোদীর বক্তব্যের তুলনা টানতে ও সেই সোনা না কেনার বিষয়টিকে যুক্তিপূর্ণ দেখাতে ইতিহাসের পুরনো সংবাদপত্রকে বিকৃত করে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বিজেপি আইটি সেল। এমনই অভিযোগ তুলছেন বামপন্থীরা। কথিত ভুয়ো ছবিতে ইন্দিরা গান্ধীর ছবি অতিরিক্ত উজ্জ্বল এবং ৫৯ বছরের পুরনো সংবাদপত্রের তুলনায় লেখাগুলিও অস্বাভাবিকভাবে স্পষ্ট। সেই কারণেই ছবিটিকে AI-নির্ভর বা ডিজিটালি এডিট করা বলে সন্দেহ প্রকাশ করা হয়। (Propaganda)

ভাইরাল এই ধরনের ছবি শুধুমাত্র তথ্য শেয়ার করার জন্য নয়, বরং নির্দিষ্ট রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরির হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অতীতেও নির্বাচনের আগে বা রাজনৈতিক উত্তেজনার সময়ে পুরনো ছবি, পরিবর্তিত নথি কিংবা প্রসঙ্গবিহীন আর্কাইভ তুলে ধরে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ উঠেছে বিভিন্ন পক্ষের বিরুদ্ধে। বর্তমানেও দেশের প্রধানমন্ত্রীর সোনা না কেনার মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক থামাতেই এই ধরনের ছবি দিয়ে প্রোপাগান্ডা করা হচ্ছে। তবে দলীয় পক্ষে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন