29 C
Kolkata
Tuesday, May 12, 2026
spot_img

নিজে ভ্রমণ কম করেছেন ? মানুষের প্রশ্ন !

Aaj India desk, নয়াদিল্লি: ইরান আমেরিকার যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ। ফলে দেশে জ্বালানির সমস্যা হতে পারে। দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট মিটে যেতেই দেশবাসীকে সংযমের নিদান দিয়ে দেশপ্রেমের পাঠ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। ভোটের সময় বিভিন্ন রাজ্যে নেতামন্ত্রীরা হেলিকপ্টার করে যাতায়াত করেছেন। নরেন্দ্র মোদী নিজেও সেই তালিকায় ছিলেন।তাতে প্রচুর পরিমাণে তেল খরচ হয়েছে। ভোট মিটে যেতেই মোদীর গলায় অন্য সুর! তিনি নিজে কি সেই কথা মেনে চলছেন?

মোদীর নিদান?

গতকাল তামিলনাড়ুর এক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(narendra modi) দেশবাসীকে বলেন,

• আগামী এক বছর সোনা কম কিনুন

• ওয়ার্ক ফ্রম হোম করুন

• বিদেশভ্রমণ করবেন না

• খুব দরকারি জিনিস কেবল কিনুন

• ভোজ্য তেল কম খান

• বাস বা গণপরিবহন ব্যবহার করুন। নিজের গাড়ি ব্যবহার করতে হলে অনেকে মিলে যান।

• বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করুন

মোদী নিজে কি করছেন?

গতকাল দেশবাসীকে বার্তা দেওয়ার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(narendra modi) ৭ দিনের সফরে আবু ধাবি গেছেন। গতকাল সোমনাথ মন্দিরে এক বিশেষ প্রদর্শনীতে বায়ুসেনার বিমানের কসরত উপভোগ করেছেন মোদী। দেশের মানুষকে বৈদ্যুতিন গাড়ি কেনার কথা বললেও, নিজের কনভয়ে কিন্তু কোনো বৈদ্যুতিন গাড়ি রাখেননি মোদী।

সমালোচনার ঝড়

বিরোধীরা এই নিয়ে আক্রমন করতে ছাড়েনি। রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) লেখেন,”গতকাল মোদীজি সাধারণ মানুষকে ত্যাগ স্বীকার করতে বলেছেন – সোনা কিনবেন না, বিদেশে যাবেন না, কম পেট্রোল ব্যবহার করুন, সার ও রান্নার তেল কমান, মেট্রো নিন, বাড়ি থেকে কাজ করুন। এগুলো উপদেশ নয় – এগুলো ব্যর্থতার প্রমাণ।” জনতার প্রশ্ন দেশে যদি এতই সঙ্কট হয় তবে ভোটের আগে কেন মোদী (narendra modi) সেকথা বলেননি? তাহলে কি ভোটে হেরে যাওয়ার ভয় ছিল তাঁর? প্রধানমন্ত্রী হয়ে দেশবাসীকে তিনি সংযম করতে বলছেন এদিকে নিজেই অসংযমীর আচরণ করছেন। মোদী কি শেষ পযর্ন্ত অপরকে শেখানো ধর্ম নিজে পালন করবেন?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন