29 C
Kolkata
Tuesday, May 12, 2026
spot_img

ভোটে হার!’গামলা উল্টে গিয়েছে’-কটাক্ষে কী পাল্টা জবাব দিলেন সায়ন্তিকা?

Aaj India Desk, কলকাতা: পাঁচ বছরে টানা তিনটি নির্বাচনে লড়াই করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এবারের বিধানসভা ভোটে (Assembly Election) বরানগর কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। সায়ন্তিকার কথায়, মানুষের রায়কে সম্মান করতেই হবে। তিনি বলেন, এটা হয়তো একটি রাজনৈতিক লড়াইয়ের শেষ, কিন্তু জীবনের শেষ নয়। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছিলেন, তবে হয়তো সব প্রত্যাশা পূরণ করতে পারেননি বলেই মানুষ অন্য সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচনের ব্যস্ততা শেষ করে এখন বাড়িতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তিনি জানান, এই বাড়িতে থাকাটাই নাকি তিনি বেশি উপভোগ করছেন। তিনি আরও বলেন, গত দু’বছর জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে ব্যক্তিগত জীবনের জন্য প্রায় কোনও সময়ই পাননি। প্রতিদিন নানা অনুষ্ঠান, উদ্বোধন ও মানুষের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। কখনও একদিনে বহু জায়গায় যেতে হয়েছে। যাঁরা তাঁকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, তাঁদের নিরাশ করতে চাননি বলেও জানান তিনি। তবে এখন তিনি খুব ক্লান্ত এবং কিছুদিন বিশ্রাম নিতে চান। আবার নিজের অভিনয় জীবন ও ফিটনেসের দিকে মন দিতে চান বলে জানান সায়ন্তিকা। তাঁর কথায়, শিল্পী হিসেবেই তাঁর আসল পরিচয় এবং এখন অভিনয়ই হবে তাঁর প্রধান লক্ষ্য।

রাজনীতি ছাড়ছেন কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। সায়ন্তিকা জানান, এতদিন যে দায়িত্ব পেয়েছেন, তা পালন করার চেষ্টা করেছেন। ভবিষ্যতে কী ধরনের সুযোগ আসে, তা বুঝেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, ভোটে প্রচারের সময় বরানগরকে “গামলা” বলায় তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল শুরু হয়েছিল। পরে বিরোধীরাও এ নিয়ে নানা মন্তব্য করেন। এই প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, অভিনেত্রী হিসেবে ট্রোলের সঙ্গে তিনি পরিচিত। তাই এসব মন্তব্যে খুব একটা গুরুত্ব দেন না। তাঁর দাবি, তিনি শুধুমাত্র বরানগরের ভৌগলিক গঠন বোঝাতে ওই শব্দ ব্যবহার করেছিলেন। কে কীভাবে তা নিয়েছেন, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়।

তৃণমূল কংগ্রেসের হারের পেছনে দুর্নীতি বড় কারণ কি না, সেই প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, তিনি রাজনীতিতে এখনও নতুন। তাই এত বড় রাজনৈতিক বিশ্লেষণ করার মতো অভিজ্ঞতা তাঁর নেই। তবে মানুষের রায় মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি বরানগরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন