Aaj India desk , কলকাতা: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সরকার বদলের এক সপ্তাহের মধ্যেই পার্ক সার্কাসের তপসিয়ায় (TOPSIA FIRE INCIDENT) ঘটেছে এই কান্ড। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে অনেক তাড়াতাড়ি। আগুন লেগে মৃত্যু হয় দুজনের। এছাড়া আহত হয়ে ৩ জন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি আছেন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় ৩ জনকে উদ্ধার করেছে তারা।এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
কোথায় আগুন লেগেছে?
আজ দুপুরবেলা তপসিয়ার জিজে খান রোডে, তিলজলা টালিখোলা মসজিদের কাছে আগুন লাগার ঘটনাটি ঘটে। একটি পাঁচ তলা বাড়িতে আগুন (TOPSIA FIRE INCIDENT) লাগে বেলা দুটো নাগাদ।এখনও অব্দি এই ঘটনায় দু’জনের পুড়ে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিন।চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে ।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন।এর পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। দমকলকর্মীরা মই ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের নামানোর চেষ্টা করেন। জানা গেছে আগুনে আটকে পড়েছিলেন অন্তত পাঁচ থেকে ছ’জন।
কিভাবে আগুন লাগল?
দুপুরবেলা আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায় ওই বহুতলের ভিতর থেকে। মুহূর্তের মধ্যে আগুন (TOPSIA FIRE INCIDENT) ভয়াবহ আকার নেয় এবং খুব তাড়াতাড়ি উপরের তলাগুলিতেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় বহু মানুষ ওই বহুতলের ভিতরে ছিলেন বলে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে বিকট শব্দ শুনতে পান তাঁরা। তার পরেই দোতলার দিক থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে চিৎকার শুরু করেন আবাসনের বাসিন্দারা। বহু মানুষ প্রাণ বাঁচাতে ছাদ ও বারান্দায় আশ্রয় নেন। কয়েক জন জানলা দিয়ে সাহায্যের জন্য লোক ডাকতে থাকেন। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দমকল এবং পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। বহুতলের আগুন নেভানোর ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বহুতলেই ঠিকমত নিরাপত্তা ব্যবস্থা থাকে না। ফলে বার বার এই ধরনের দুর্ঘটনা ঘটছে।


