30 C
Kolkata
Tuesday, May 12, 2026
spot_img

পালাবদলের পরেই বড় ঘোষণা, এই রুটে চলবে আরও ২ জোড়া ট্রেন! কবে থেকে মিলবে পরিষেবা?

Aaj India Desk, নদীয়া: সরকার বদলের পরেই রেলের (Rai) তরফে এল বড় সুখবর। সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে কৃষ্ণনগর-আমঘাটা Krishnanagar-Amghata) রেললাইনে নতুন করে ২ জোড়া লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ মে ২০২৬ থেকে এই নতুন ট্রেন (Train) পরিষেবা শুরু হবে।

কয়েক মাস আগেই কৃষ্ণনগর-আমঘাটা রেললাইনটি যাত্রীদের জন্য চালু করা হয়েছিল। এতদিন এই লাইনে মাত্র ৩ জোড়া ট্রেন চলত। কিন্তু নিত্যযাত্রীদের সংখ্যা বাড়তে থাকায়, বিশেষ করে মায়াপুরে যাওয়া পর্যটকদের সুবিধার কথা ভেবে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় শিয়ালদহ ডিভিশন।

নতুন ট্রেনগুলির সময়সূচি অনুযায়ী, ভোরের ট্রেন ৩১৮৮৭ কৃষ্ণনগর থেকে ছাড়বে সকাল ৫টা ২০ মিনিটে এবং ফিরতি ট্রেন ৩১৮৮৮ আমঘাটা থেকে ছাড়বে সকাল ৫টা ৪৩ মিনিটে। এছাড়া রাতের ট্রেন ৩১৮৮৯ কৃষ্ণনগর থেকে ছাড়বে রাত ১০টা ১৫ মিনিটে এবং ফিরতি ট্রেন ৩১৮৯০ আমঘাটা থেকে ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে।

এই নতুন ট্রেন চালু হওয়ার পর এখন থেকে কৃষ্ণনগর-আমঘাটা শাখায় প্রতিদিন মোট ৫ জোড়া ট্রেন চলবে। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে ভ্রমণকারীরা অনেক বেশি সুবিধা পাবেন এবং যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে।

উল্লেখ্য, এর আগেও বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় রেল বড় ঘোষণা করেছিল। কলকাতা মেট্রোর উন্নয়ন এবং একটি গুরুত্বপূর্ণ রেল সেতুর পুনর্নির্মাণের জন্য প্রায় ৮৯৫.৩০ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। ফলে আশা রাখা যায় যে, কলকাতার যাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই শিল্পাঞ্চলে পণ্য পরিবহণেও গতি আসবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন