30 C
Kolkata
Monday, May 11, 2026
spot_img

মহিলাদের জন্য বড় ঘোষণা, বাসে বিনামূল্যে যাত্রা চালু

Aaj India Desk,কলকাতা : নতুন সরকারের মন্ত্রিসভা ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। আর এবার সেই বিতর্ক আরও বাড়িয়ে অগ্নিমিত্রা পালের হাতে একসঙ্গে তুলে দেওয়া হল নারী ও শিশু কল্যাণের পাশাপাশি নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বও। অনেকের মতে , “দলের নতুন মুখদের সামনে এনে বাড়তি নজর বাড়াতেই এই সিদ্ধান্ত শুভেন্দু সরকারের”।

শুধু তাই নয়, সরকারের তরফে ঘোষণা করা হয়েছে মহিলাদের জন্য বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধার কথা । আর এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেরই অভিযোগ, “মহিলাদের উন্নয়নের নামে ভোটব্যাঙ্ক রাজনীতি শুরু করে দিয়েছে নতুন সরকার।” অনেকেই আবার প্রশ্ন করছেন, রাজ্যের এই আর্থিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আদতে এই প্রকল্প কতটা বাস্তবসম্মত?

অন্যদিকে বিজেপি সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে শহরাঞ্চলের অব্যবস্থা, যানজট ও মহিলা নিরাপত্তা নিয়ে যে অভিযোগ ছিল, এবার তা বদলাতেই অগ্নিমিত্রাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মতে, মহিলাদের ফ্রি বাস পরিষেবা শুধু আর্থিক স্বস্তিই নয়, কর্মজীবী ও ছাত্রীদের জন্য খুশির বার্তাও বটে।

তবে বিতর্ক এখানেই থামছে না। নারী ও শিশু কল্যাণের সঙ্গে নগরোন্নয়ন সম্পূর্ণ ভিন্নধর্মী দুই দপ্তর একসঙ্গে সামলানো অগ্নিমিত্রার কাছে চ্যালেঞ্জ হতে চলেছে। পাশাপাশি ফ্রি বাস পরিষেবার জন্য সরকারের উপর আর্থিক চাপও বাড়তে পারে। এটাই মনে করছেন অনেকে।

যদিও সরকার এখন স্পষ্ট করে জানিয়েছে, মহিলাদের নিরাপত্তা, স্বাধীনতার মত বিষয় গুলি কে নিয়ে আলাদা ভাবে পর্যবেক্ষণ করবেন। এখন দেখার, এই ঘোষণা সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয় এবং বাস্তবে কতটা সফলভাবে তা কার্যকর করা যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন