32 C
Kolkata
Monday, May 11, 2026
spot_img

প্রথম ক্যাবিনেটেই ‘সিক্সার’ ! জেনে নিন কী কী সিদ্ধান্ত নিলেন নতুন সরকার

Aaj India Desk, কলকাতা : গত শনিবার শপথ গ্রহণের পর আজ থেকে সরকারি কাজ শুরু করলেন নতুন মুখ্যমন্ত্রী। প্রথম দিনেই নবান্নে ক্যাবিনেট বৈঠকে ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বাজিমাত করলেন ‘বুবাই’ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সিদ্ধান্তগুলি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রশাসনের ভূমিকাকে ধন্যবাদ

ক্যাবিনেট বৈঠকের শুরুতে নির্বাচন কমিশন, পর্যবেক্ষক, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকার কথা জানান শুভেন্দু। নির্বাচন প্রক্রিয়া পরিচালনায় পুলিশের সাহায্য পাওয়ায় খুশি হয়ে তাঁদের ভুয়সী প্রশংসাও করেন তিনি।

BSF এর জন্য জমি হস্তান্তর 

সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে জরুরি পদক্ষেপ নিলো সরকার। ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ করা হবে। সাথে জানানো হয়েছে যে BSF যতটা জমি চেয়েছে ততটাই জমি দেওয়া হবে।

আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় প্রকল্প চালু

রাজ্যে দ্রুত আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার কাজ শুরু হচ্ছে বলেও জানিয়েছেন শুভেন্দু(Suvendu Adhikari)। পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ফসল যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে কেন্দ্রের কাছে পড়ে থাকা আবেদনগুলিও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় প্রশিক্ষণে IAS-IPS

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এতদিন রাজ্যে কার্যকর না হওয়া ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অবিলম্বে চালু করা হবে। পাশাপাশি IAS এবং IPS অফিসারদের কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশ নেওয়ার অনুমতিও দেওয়া হবে।

সরকারি চাকরিতে পাঁচ বছরের এক্সটেনশন

রাজ্য সরকারি চাকরিতে পাঁচ বছরের এক্সটেনশন দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে নতুন সরকার। তবে এই সিদ্ধান্তের বিস্তারিত নির্দেশিকা পরে প্রকাশ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত।

নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব

রাজ্যে নিহত ৩২১ জন বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈঠকে তাঁদের স্মরণ করে শোকপ্রকাশ করা হয় এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কী ধরনের সাহায্য দেওয়া হবে, আর্থিক সহায়তা বা অন্য কোনও পুনর্বাসন পরিকল্পনা থাকবে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই সীমান্ত নিরাপত্তা, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার এবং রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিয়ে একাধিক বার্তা দিয়েছে নতুন সরকার। ঘোষিত সিদ্ধান্তগুলি দ্রুত বাস্তবায়িত হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন