27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে পাথরবৃষ্টির আশঙ্কা করে IC-কে চিঠি

মালদা: শনিবার মালদায় হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Train) উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুরে নাগাদ একাধিক প্রকল্পও উদ্বোধনের কথা রয়েছে। তবে রাজ্যের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের আগে পাথর বৃষ্টির আশঙ্কা করে কালিয়াচক থানার আইসিকে চিঠি দিল আরপিএফ।

মোদী (Narendra Modi) মালদায় পৌঁছলে কালো পতাকা দেখানো হতে পারে বলেও পুলিশকে সতর্ক করে আরপিএফ। প্রসঙ্গত, এর আগে রাজ্যে একাধিকবার বন্দে ভারত ট্রেনে পাথরবৃষ্টির ঘটনা ঘটেছে। ভেঙে ভেঙে গিয়েছে ট্রেনের কাঁচ।

বিধানসভা ভোটের আগে দুই জেলায় মোদীর সফর

২০২৬ বিধানসভা ভোটের আগে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার মালদায় রাজ্যের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Train) উদ্বোধনের পাশাপাশি একাধিক প্রকল্প সূচনার পর আগামীকাল যাবেন সিঙ্গুর। মমতার ‘সিঙ্গুর স্ক্রিপ্টেই’ ২০২৬ নির্বাচনে বাজিমাতের চেষ্টা করছে গেরুয়া শিবির বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

পাথরবৃষ্টির আশঙ্কা নিয়ে কি বলছে বিজেপি?

উল্লেখ্য, এসআইআর শুনানি এবং মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুক্রবার জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে। ভিনরাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙা। রেল-সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পাশাপাশি পূর্ব বর্ধমান, মেদিনীপুর, হাওড়ার মত একাধিক জেলায় এসআইআর শুনানি নিয়ে বিক্ষোভ দেখান আমজনতা। এই পরিস্থিতিতে বন্দে ভারত ট্রেনে পাথর বৃষ্টি অসম্ভব নয় বলে মনে করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন