28 C
Kolkata
Thursday, May 7, 2026
spot_img

জরুরি কাজ সেরে ফেলুন! ২ দিন বন্ধ থাকবে SBI-র একাধিক পরিষেবা

Aaj lndia Desk,কলকাতা: আপনিও কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI-র গ্রাহক? তাহলে এখন থেকেই সতর্ক হওয়া জরুরি। কারণ খুব শীঘ্রই ব্যাঙ্কিং পরিষেবায় বন্ধ হতে পারে। টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স, শাখায় জরুরি কাজ সবকিছুতেই দেখা দিতে পারে সমস্যা।

সম্প্রতি ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের তরফে টানা ২ দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্মীরা। দীর্ঘদিন ধরে একাধিক দাবি -দাওয়া নিয়ে ক্ষোভ জমছিল কর্মীদের মধ্যে। আর এবার সেই ক্ষোভ ই রূপ নেয় আন্দোলনে আপাতত ধর্মঘটের পথে হাঁটছে ইউনিয়ন।

জানা যাচ্ছে, সরকারের কাছে মোট ১৬ দফা দাবি পেশ করা হয়েছে। সেই দাবিগুলির মধ্যে রয়েছে কর্মীসংখ্যা বৃদ্ধি, কাজের চাপ কমানো, পর্যাপ্ত নিরাপত্তা, পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।যদিও এখনও পর্যন্ত SBI কর্তৃপক্ষের তরফে চূড়ান্তভাবে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট নয়। তবে ধর্মঘট হলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি যে বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই জরুরি ব্যাঙ্কিং কাজ আগেভাগেই সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

তবে জরুরি প্রয়োজনে ভরসা রাখতে পারেন ডিজিটাল ব্যাঙ্কিংয়ের উপর। YONO অ্যাপ, UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা ATM সব পরিষেবাই চালু থাকবে। তাই টাকা ট্রান্সফার থেকে বিল পেমেন্ট, ছোটখাটো ব্যাঙ্কিং কাজ আগেভাগেই সেরে রাখাই বুদ্ধিমানের কাজ। নাহলে ধর্মঘটের দিনে পড়তে হতে পারে ঝামেলায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন