28 C
Kolkata
Wednesday, May 6, 2026
spot_img

পালাবদলেই উধাও তোলাবাজি? আরামবাগ বাস টার্মিনালে বড় পরিবর্তন

Aaj India Desk, হুগলি: মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যেন পুরো ছবিটা বদলে গেছে। অবাক হয়েছেন বাস মালিকরাও। তারা বলছেন, আগে যেখানে প্রতিদিন ২০০-৩০০ টাকা পর্যন্ত ‘তোলা’ দিতে হত, এখন সেখানে মাত্র ৩০ টাকায় পার্কিং হয়ে যাচ্ছে। মঙ্গলবার আরামবাগ (Arambagh) বাস টার্মিনালে এসে এই বদল চোখে পড়েছে তাঁদের। বাস মালিকদের কথায়, রাজ্যে সরকার বদলের পরই এই পরিবর্তন হয়েছে। বিজেপি (BJP) জেতার পর থেকেই নাকি আর কেউ তোলা তুলতে আসছে না। ঘটনাটি হুগলির আরামবাগ বাস টার্মিনালের।

এই টার্মিনাল থেকে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বর্ধমান আর কলকাতার দিকে বাস যায়। অভিযোগ ছিল, প্রতিটি বাস থেকে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কোনও রসিদ ছাড়াই নেওয়া হত। টাকা না দিলে বাস বেরোতে দেওয়া হত না বলেও অভিযোগ। যদিও ভোটের ফল বেরোনোর পর থেকেই নাকি সব বদলে গেছে। মঙ্গলবার সকাল থেকে আর সেই তোলাবাজদের দেখা যায়নি। এখন শুধু ৩০ টাকার পার্কিং ফি নেওয়া হচ্ছে, আর তার রসিদও দেওয়া হচ্ছে। এতে স্বস্তিতে বাস মালিকরা।

এই বিষয়ে তৃণমূলের নেত্রী ও বাস-মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, আগে কুপনের মাধ্যমে ২০ টাকা নেওয়া হত, কিন্তু আসলে কত টাকা নেওয়া হত তার ঠিক ছিল না-কখনও ২৫০-৩০০ টাকাও দিতে হত। তিনি বলেন, তিনি এর প্রতিবাদ করেছিলেন, কিন্তু লাভ হয়নি। এখন যারা টাকা তুলত, তারা আর নেই। তবে তাঁর অনুরোধ, তারা যেন আবার ফিরে না আসে।

অন্যদিকে, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, বিজেপি জেতার পর থেকেই তোলা বন্ধ হয়ে গেছে। তাঁর দাবি, যতদিন তাঁদের সরকার থাকবে, ততদিন আর কাউকে বাড়তি টাকা দিতে হবে না। আগে যারা টাকা তুলত, তারা আগের শাসক দলের লোকই ছিল বলেও অভিযোগ তাঁর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন