29 C
Kolkata
Tuesday, May 5, 2026
spot_img

দুই দশক পর ঘুরে দাঁড়াল বাম শিবির, চোপড়ায় ফিরল লাল পতাকা

Aaj India Desk, উত্তর দিনাজপুর: আবার শূন্য থেকেই শুরু! ডোমকল এলাকায় বামেদের দখল ফিরে আসার পর এবার রাজ্যের বদলানো রাজনৈতিক পরিস্থিতিতে ধীরে ধীরে পুরনো শক্তি যেন ফিরে পাচ্ছে বামেরা। প্রায় ২০ বছর পর উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ভৈষপিটা এলাকায় আবার খোলা হল সিপিআইএমের (CPIM) দলীয় কার্যালয়। মঙ্গলবার গোটা এলাকা লাল পতাকায় ভরে ওঠে, যা দেখে অনেকেই বলছেন-এমন দৃশ্য বহু বছর পর দেখা গেল।

স্থানীয় সিপিএম নেতাদের দাবি, প্রায় দুই দশক আগে, ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় অশান্তির কারণে এই পার্টি অফিসে তালা পড়ে যায়। অভিযোগ উঠেছিল, তখনকার কংগ্রেস নেতা এবং বর্তমানে তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে অফিসটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর থেকে বহুবার চেষ্টা করেও অফিসটি খোলা সম্ভব হয়নি। তবুও হাল ছাড়েননি বাম কর্মীরা। অবশেষে মঙ্গলবার আবার সেই কার্যালয় খুলে দেওয়া হয় এবং নতুন করে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সিপিএমের নেতা-কর্মীরা।

প্রবীণ সিপিএম নেতা সিরাজুল হক বলেন, “অনেক বছর ধরে আমাদের অফিস বন্ধ ছিল। নানা বাধা আর আক্রমণের কারণে এতদিন খুলতে পারিনি। কিন্তু এখন রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, সেই সুযোগেই আমরা আবার অফিস চালু করতে পেরেছি।” তিনি আরও জানান, এখন থেকে এই কার্যালয় থেকেই দলের সমস্ত কাজ হবে এবং নিয়মিত কর্মীদের বৈঠকও করা হবে এখানে।

এলাকার অন্যান্য নেতাদের মতে, বিজেপির প্রভাব বাড়ার ফলে এলাকার রাজনৈতিক সমীকরণ বদলেছে, আর সেই পরিবর্তনের ফলেই এই অফিস পুনরায় খোলা সম্ভব হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন