23 C
Kolkata
Sunday, May 3, 2026
spot_img

“নন্দীগ্রাম থেকে শিক্ষা নিন”- গণনার শেষ মুহূর্তে কী ইঙ্গিত দিলেন অভিষেক?

Aaj India Desk, কলকাতা: ভোট শেষ, এখন সবার চোখ ফল ঘোষণার দিকে। তার আগে দলীয় কর্মীদের সতর্ক থাকতে এবং গণনার দিন কীভাবে কাজ করতে হবে, সেই নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)।‌ তিনি সহজ ভাষায় বলেন, ভোটের পর থেকেই বিজেপি (BJP) নানারকম গল্প ছড়াতে শুরু করে। এটা নতুন কিছু নয়, আগেও বহুবার হয়েছে। এক্সিট পোল দেখিয়ে মানুষের মনে প্রভাব ফেলার চেষ্টা করা হয়, আর এটা বহু বছর ধরেই চলছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী কিছু জায়গায় বাড়াবাড়ি করছে। মানুষের বাড়িতে গিয়ে মারধর, মহিলা ও শিশুদের উপর অত্যাচার, তৃণমূল কর্মীদের ধরপাকড়-এসব নাকি গণনা শেষ হওয়া পর্যন্ত চলতে পারে। তাই তিনি বলেন, কাউন্টিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে থেকে সতর্ক থাকতে হবে।

গণনার দিন কী কী করতে হবে, সেটাও খুব সহজভাবে বুঝিয়ে দেন তিনি। বলেন, ইভিএম মেশিন আসার পর প্রথমেই ফর্ম 17C-এর সঙ্গে তার সিরিয়াল নম্বর মিলিয়ে দেখতে হবে। যদি নম্বর না মেলে, তাহলে কোনওভাবেই মেশিন খোলা যাবে না, তখন ভিভিপ্যাট গোনার দাবি করতে হবে। নম্বর ঠিক থাকলে এরপর সিল, ব্যাটারি, তারিখ ও সময় সব ঠিক আছে কিনা দেখতে হবে। তারপর কন্ট্রোল ইউনিট চালু করে মোট ভোট মিলিয়ে নিতে হবে। সব কিছু ঠিক থাকলে তবেই মেশিন খোলা হবে।

তিনি আরও বলেন, এজেন্টরা যেন সঙ্গে ডায়েরি নিয়ে যান এবং প্রতিটি মেশিনে কে কত ভোট পেল-সব লিখে রাখেন। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ অন্য রাজ্যেও নাকি এরকম ঘটনা আগে হয়েছে বলে তিনি দাবি করেন। সতর্ক করে তিনি বলেন, একেবারেই ঢিলেমি করা যাবে না। শেষ মুহূর্তে সমস্যা করার চেষ্টা হতে পারে। তাঁর কথায়, বিজেপিও জানে তারা জিতবে না, তাই এক্সিট পোল দিয়ে আগে থেকেই একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। তৃণমূলের আশা, এবার ২০০-র বেশি আসন পাবে-গতবার ২১৫ ছিল, এবার আরও বাড়তে পারে, ভোটের শতাংশও বাড়বে।

এছাড়া তিনি জানান, এজেন্টদের জন্য একটি ছোট ট্রেনিং ভিডিও পাঠানো হবে, যেখানে ১০ মিনিটে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া থাকবে। নন্দীগ্রামের আগের ঘটনার কথা তুলে তিনি বলেন, কিছু জায়গায় বিশেষ নজর রাখতে হবে। বিশেষ করে যেখানে বিদ্যুৎ সরবরাহ হয়, সেই জায়গাগুলো। তাঁর দাবি, পুলিশ অবজার্ভারদের সব কথা মানার দরকার নেই, অনেক সময় ভয় দেখানোর জন্য এসব করা হয়। কেউ থানায় ডাকলে না যাওয়ারও পরামর্শ দেন তিনি। আর যদি কোথাও অন্যায়ভাবে কারও উপর আক্রমণ হয়, তাহলে বাংলার মানুষই তার জবাব দেবে-এই বার্তাও দেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন