24 C
Kolkata
Saturday, May 2, 2026
spot_img

টাকাপয়সার টান লেগেই আছে? এড়িয়ে চলুন এই কয়েকটি কাজ

Aaj India Desk,কলকাতা: দিনরাত পরিশ্রম করেও অনেকের জীবন থেকে যেন অর্থকষ্ট যেতেই চাই না। টাকা আসে, আবার মুহূর্তেই খরচ হয়ে যায়। বাস্তুশাস্ত্র বলছে , আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ভুল অভ্যাসই নাকি ডেকে আনে আর্থিক অশান্তি ।বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট কয়েকটি ভুল শুধরে ফেলতে পারলেই আর্থিক স্থিতি অনেকটাই ফিরতে পারে।

বাস্তু মতে, অনেকেই টাকা গোনার সময় আঙুলে থুতু লাগান। এই অভ্যাসকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এতে মা লক্ষ্মীর অসম্মান হয় এবং সংসারে অর্থাভাব বাড়তে পারে। এছাড়াও যে পার্সে টাকা রাখা হয়, সেখানে খাবার বা অপ্রয়োজনীয় জিনিস ভরে রাখাও নেতিবাচক প্রভাব ফেলে বলে মত বাস্তুশাস্ত্রের।

বিশেষজ্ঞদের মতে, বাড়িতে অযথা অগোছালো জিনিসপত্র, ভাঙা সামগ্রী বা জল পড়া কলও আর্থিক ক্ষতির কারণ হতে পারে। কারণ এগুলি নাকি নেতিবাচক শক্তি বাড়ায় এবং অর্থের স্থিতিশীলতা কে কমায়। একইসঙ্গে টাকা যেখানে রাখা হয়, সেই জায়গা পরিষ্কার ও সুশৃঙ্খল রাখা অত্যন্ত জরুরি বলেও মনে করা হচ্ছে । বাস্তুশাস্ত্রে আরও বলা হয়েছে, অর্থকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকা ছুড়ে দেওয়া, বিছানার পাশে এলোমেলোভাবে টাকা রাখা বা নোংরা জায়গায় অর্থ রাখার অভ্যাস ভবিষ্যতে আর্থিক সমস্যার কারণ হতে পারে। তাই দৈনন্দিন জীবনের এই ছোট ছোট ভুল এড়িয়ে চললেই সংসারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বাস্তুশাস্ত্রবিদরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন