24 C
Kolkata
Saturday, May 2, 2026
spot_img

“প্রথমে আমি, শেষে আমি”-ভবানীপুর নিয়ে বড় দাবি শুভেন্দুর

Aaj India Desk, কলকাতা: ভবানীপুরের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, ভোটগণনার শুরুর দিকেই তিনি এগিয়ে থাকবেন। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রাউন্ডে লিড থাকবে তাঁরই। তবে তৃতীয় থেকে পঞ্চম রাউন্ডে কিছুটা পিছিয়ে পড়বেন, কারণ ওই সময়ের ভোটে তৃণমূল (TMC) প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এগিয়ে থাকবেন বলে মনে করছেন তিনি। কিন্তু ষষ্ঠ ও সপ্তম রাউন্ড থেকে আবার ঘুরে দাঁড়াবেন তিনি, আর শেষ পর্যন্ত কুড়ি রাউন্ডের মধ্যে জয়ের ব্যাপারে নিশ্চিত বলেই জানিয়েছেন শুভেন্দু। তিনি সরাসরি বলেন, শুরুতে তাঁর লিড থাকবে, মাঝের কয়েকটি রাউন্ডে মমতা এগোবেন, তারপর আবার তিনি ব্যবধান কমিয়ে এগিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত জিতবেন।

উল্লেখযোগ্য বিষয়, আগেরবার নন্দীগ্রাম নিয়ে যেমন উত্তেজনা ছিল, এবার সেই জায়গা নিয়েছে ভবানীপুর। ভোটের আগে থেকেই তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপোড়েন চলছিল-কখনও পতাকা ছেঁড়া, কখনও স্লোগান নিয়ে বিবাদ। ভোটের দিন সেই উত্তেজনা আরও বাড়ে, কারণ মুখোমুখি হয়ে যান দুই প্রার্থী শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

ওইদিন দিনভর মাঠে দেখা গিয়েছিল শুভেন্দুকে, কিন্তু পরে মমতাকে আর দেখা যায়নি। এরপর নতুন করে বিতর্ক শুরু হয় স্ট্রংরুম নিয়ে। বৃহস্পতিবার রাতে ভোটে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি ইভিএম নিয়ে গণ্ডগোল করার চেষ্টা করে, তাহলে বড় লড়াই হবে। এর পাল্টা কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, মমতা আগে থেকেই পরিকল্পনা করে সাধারণ পোশাক পরে এসেছিলেন এবং সেখানে অবস্থান করার প্রস্তুতি নিয়েই এসেছিলেন। পাশাপাশি তিনি বলেন, এইভাবে ধর্নায় বসা তাঁর পুরনো অভ্যাস।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন