29 C
Kolkata
Thursday, April 30, 2026
spot_img

নির্বাচনই ছিল লক্ষ্য? ভোট মিটতেই মুক্তি হল কার?

Aaj India desk, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ( west bengal assembly election 2026) সম্পন্ন হতেই রাজনৈতিক মহলে চমক। রাজ্যের শাসক দল তৃণমূলের কৌশলী সংস্থা আই প্যাকের (I-Pac) অন্যতম প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর ভিনেশ চন্ডেলকে (Vinesh Chandal) গত ১৩ এপ্রিল বিধানসভা ভোটের ঠিক আগে কয়লা পাচার সংক্রান্ত মামলায় গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। গতকাল বুধবার শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। আর তার পরের দিনই,আজ বৃহস্পতিবার সকালে জামিন পেলেন ভিনেশ।

ঘটনা কি ?

গত ২৩ এপ্রিল দিল্লি আদালত আই প্যাকের (I-Pac) অন্যতম পরিচালক ভিনেশ চান্ডেলকে (Vinesh Chandal) ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। নির্দেশ শোনার পর ভিনেশ পাতিয়ালা হাউসে আগাম জামিনের আবেদন করেছিলেন। মামলাটির শুনানি হওয়ার কথা ছিল আজ। আদালত তার জামিন মঞ্জুর করে।

এই বিষয়ে সিনিয়র আইনজীবী বিকাশ পাহওয়া বলেন, “আমরা কিছুদিন আগে একটি সাধারণ জামিনের আবেদন করেছিলাম এবং ইডি-র (ED) তাতে জবাব দাখিল করার কথা ছিল। গতকাল তারা তাদের জবাব দাখিল করেছে এবং জামিন মঞ্জুরে কোনো আপত্তি জানায়নি। এর প্রধান কারণ হিসেবে তারা বলেছে যে, ভিনেশ তদন্তকারী সংস্থাকে স্বেচ্ছায় ও উদ্দেশ্যমূলকভাবে সহযোগিতা করেছেন সহযোগিতা করেছেন। তদন্ত চলাকালীন প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য উপাত্তও সরবরাহ করেছেন তিনি। তদন্তকারী কর্মকর্তা তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং তাতে কোনো আপত্তি জানানো হয়নি।”

গত ২ এপ্রিল আই প্যাকের ( I-Pac) অন্যতম পরিচালক ভিনেশ চান্ডেলের (Vinesh Chandal) বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং গত ১৪ ই এপ্রিল ভিনেশকে গ্রেপ্তার করে তারা। এর আগে গত ৮ জানুয়ারি এই মামলায় আই-প্যাকের ( I-Pac) দফতর এবং সংস্থার আর এক প্রতিষ্ঠাতা পরিচালক প্রতীক জৈনের কলকাতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি (ED)। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিতভাবে প্রতীকের বাড়িতে ঢুকে নথিপত্র, ফাইল এবং ল্যাপটপ বার করে এনেছিলেন।

গত লোকসভা নির্বাচনের সময় শাসক দল তৃণমূলের ভোট কৌশলী সংস্থা (I-Pac) এর প্রধান প্রশান্ত কিশোর বিজেপির ২০০ পার হওয়ার দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং কার্যক্ষেত্রে সফল হয়েছিলেন। রাজ্যে বিজেপির ভরাডুবি হয়। প্রশান্ত কিশোর এখন ( I-Pac)এ না থাকলেও পশ্চিমবঙ্গ ‘ দখল ‘ করার জন্য আগের ‘ ভুল ‘ আর করতে চাননি বিজেপি নেতৃত্ব, তাই ভোটের আগে ভিনেশের (Vinesh Chandal) এই গ্রেফতারি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন