29 C
Kolkata
Wednesday, April 29, 2026
spot_img

EVM এ টেপ: প্রমাণিত হলে পুনর্নির্বাচন, জানালো কমিশন

Aaj India desk, দক্ষিণ ২৪ পরগণা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ( west bengal assembly election)দ্বিতীয় দফার ভোটে অশান্তি অব্যাহত। এর মধ্যেই পুনর্নির্বাচনের কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতায় কয়েকটি বুথ থেকে অভিযোগ পাওয়ার পরেই নির্বাচন কমিশন(ECI) থেকে জানানো হয় পুনর্নির্বাচনের কথা।

কোন কোন বুথে পুনর্নির্বাচন?

সকাল থেকেই ফলতার কয়েকটি বুথ থেকে অভিযোগ আসে EVM এ টেপ দিয়ে বিজেপি প্রার্থীর নাম ঢেকে রাখার। কমিশনের (ECI) পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (CEO)জানিয়েছেন,”যেসব বুথে EVM এ টেপ দিয়ে প্রার্থীর নাম ঢেকে রাখার কথা জানা গেছে সেসব বুথে তথ্য যাচাই করে প্রমাণিত হলে পুনর্নির্বাচন হবে।”

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ( west bengal assembly election) দ্বিতীয় দফায় আজ সকালে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় ফলতার কিছু বুথে ভোটারদের প্রার্থী বেছে নিতে বাধা দেওয়া হচ্ছে। সামনে আসে EVM এ টেপ দিয়ে রাখার বিষয়টিও। এরপরই পুনর্নির্বাচনের দাবী তুলে কমিশনে(ECI) অভিযোগ জানায় তারা। বিজেপি নেতা অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) লেখেন,”ডায়মন্ড হারবারের ফলতায় জাহাঙ্গীর খানের মত এক অপরাধীকে দাঁড় করিয়ে ডায়মন্ড হারবার মডেল চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটারদের প্রার্থী বেছে নিতে বাধা দেওয়া হচ্ছে। EVM এ টেপ দিয়ে বিরোধী প্রার্থীর নাম ঢেকে দিয়ে এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় জিতিয়েছিলেন মমতা।” যদিও কিছুক্ষণের মধ্যে কমিশন(ECI) জানায় বুধগুলিতে সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ( west bengal assembly election)দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ করতে উত্তর প্রদেশ থেকে এনকাউন্টার বিশেষজ্ঞ অজয় শর্মাকে আনা হয়েছে ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক হিসেবে। আসার পর থেকেই তাঁর সাথে তৃণমূলবাহিনীর একপ্রস্থ সংঘাত হয়ে গেছে। এছাড়াও রয়েছে সামরিক বাহিনী। এত কিছুর পরেও EVM মেশিনে প্রার্থীর নাম ঢেকে দেওয়া কি করে সম্ভব এই নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ( west bengal assembly election) প্রথম দফা সফল হলেও দ্বিতীয় দফায় এই ঘটনা আসলে কমিশনের ব্যর্থতা বলেই জানাচ্ছে তারা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন