সঙ্গীর সাথে প্রতিদিন ঝগড়া হচ্ছে অশান্তি বিবাদ লেগেই আছে, দোষ সম্পর্কে নয় সঙ্গীরও নয় , দোষ আপনার শোওয়ার ঘরের ।আপনি হয়তো জানেনই না আপনার শোওয়ার ঘরে এমন অনেক শত্রু আছে যারা অজান্তে আপনার সর্বনাশ করছে ।এই জিনিস গুলো কখনোই রাখবেন না আপনার রুমে, যদিও থাকে তো সরিয়ে ফেলুন আজই, না হলে আপনার জীবনেও আসতে চলেছে, ঘোর অশান্তি ।
অর্থ সংকট , দাম্পত্য বিবাদ, সন্তানের অগ্রগতি রোধ , সমস্যাগুলো রাতারাতি আপনার জীবনে আনতে পারে চরম অশান্তি। এখনই সাবধান হয়ে যান ।
আয়না
শোওয়ার ঘরে যদি আপনার আয়না থাকে তবে তা আজই সরিয়ে ফেলুন , আর যদি রাখতেই হয় তাহলে আয়নার উপরে পর্দা ব্যবহার করুন।
ঘরের রং
দেখুন আপনি যে ঘরে থাকবেন অবশ্যই সেই ঘরের রং আপনার জীবনে প্রভাব ফেলবে, তাই দেওয়ালে রং করার আগে জেনে নিন , কালো , গারো নীল , লাল রং থেকে বিরত থাকুন , অর্থাৎ আপনার ঘরের দেওয়ালের রং সর্বদাই হালকা রাখার চেষ্টা করুন ।
পরিচ্ছন্নতা বজায়
চেষ্টা করুন রুম সব সময় পরিষ্কার রাখতে , অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন , রুম যত ফাঁকা থাকবে তত আপনার জীবনে শান্তির প্রভাব বিস্তার করবে ।
ইতিবাচক পরিবর্তন
ঘরের দেওয়ালে কিছু ইতিবাচক ছবি রাখুন। যেগুলো আপনার মনের পাশাপাশি মানসিক শান্তির ও কারণ হতে পারে। , পারলে সঙ্গীর সাথে দেওয়া ছবি রাখতে পারেন , প্রয়োজনে ঘরে ফুলদানি রাখুন। সুভাষ যুক্ত ফুল রাখতে পারেন, প্রতি সপ্তাহে বিছানার চাদর পরিবর্তন করুন যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে, প্রয়োজনে রুমকে বারবার নতুন রূপ দিন এতে রুমের প্রতি এবং রুমের মানুষটির প্রতি ভালোবাসা বাড়বে।


