Aaj India Desk ,কলকাতা: বাংলায় ভোটের উত্তাপ এখন স্পষ্ট। তার মাঝেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। শুধু গরমই নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি যা পরিস্থিতিকে আরও ভয়ংকর করে তুলছে। সব মিলিয়ে, রাজনৈতিক উত্তাপ আর প্রখর গরম দুইয়ের চাপে দক্ষিণবঙ্গের মানুষ যেন একপ্রকার নাভিশ্বাস ওঠার পরিস্থিতির মুখে দাঁড়িয়ে।
এরই মাঝে স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে। তবে এই স্বস্তি খুব বেশি সময়ের নয় ঝড়-বৃষ্টির পরও গরম ও আর্দ্রতার অস্বস্তি যে পুরোপুরি কাটবে না, তা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে।
আবহাওয়ার ছবিটা এখন বেশ জটিল। উত্তর-পূর্ব বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ০.৯ কিমি, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত অক্ষরেখাটি ও প্রভাব বিস্তার করেছে আর এই দুইয়ের প্রভাবেই তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতি।
উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া দ্রুত রাজ্যে ঢুকে পড়ছে, আর তাতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে।বৃহস্পতিবার যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে গরম নিজের দাপট দেখিয়েছে, তেমনই আজও সেই দাবদাহের রেশ কাটার তেমন লক্ষণ নেই।
তবে এই একঘেয়ে গরমের মাঝেই সামান্য বদলের ইঙ্গিত রয়েছে। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। শনিবার থেকেই বাড়তে পারে কালবৈশাখীর দাপট বাড়তে পারে বেশ কয়েকটি জেলায় , মোটামুটি ১২টি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এই স্বস্তির মাঝেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না।সোমবার থেকে বৃষ্টির দাপট বাড়ার জোরালো ইঙ্গিত দিয়েছে হওয়া অফিস। দুই বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও নদিয়া সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি টানা বুধবার পর্যন্ত বজায় থাকতে পারে ।
উত্তরবঙ্গের চিত্র টা কিছু টা অন্য রকম সেখানে গরমের দাপট বেশ কিছুটা কম , তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে , দার্জিলিং জলপাইগুড়ির মত জেলায় ৭-১২ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।


