29 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

উত্তরপ্রদেশ মডেল তুলে ধরে বাংলায় আক্রমণ যোগীর

Aaj India Desk, কলকাতা: ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে আক্রমণ-পাল্টা আক্রমণ, হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি। এদিন পিংলার সভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। পিংলার সভা থেকেই পশ্চিমবঙ্গের খোলনলছে বদলে দেওয়ার বার্তা দেন তিনি।

যোগী আদিত্যনাথ (Yogi Adityanath ) এদিন তাঁর বক্তব্যে উত্তরপ্রদেশের পরিবর্তনের উদাহরণ টেনে বলেন, ২০১৭ সালের আগে রাজ্যজুড়ে অরাজকতা, দাঙ্গা ও কার্ফু ছিল নিত্যদিনের ঘটনা। এখন সেই পরিস্থিতি অতীত আইনশৃঙ্খলা মজবুত, গুণ্ডা-মাফিয়াদের দৌরাত্ম্য কমেছে, আর উন্নয়নই মূল ফোকাস। অপরাধ দমনে কঠোর পদক্ষেপ হিসেবে বুলডোজার নীতির কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, পশ্চিমবঙ্গের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করে তাঁর দাবি, তৃণমূলের আমলে চুরি, ডাকাতি ও মাফিয়ারাজ বন্ধ হয়নি, বরং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা চলছে। গত ১৫ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে অরাজকতা বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। খেলা হবে স্লোগানের পাল্টা বার্তা দিয়ে যোগী বলেন, “এবার খেলা শেষ, শুরু হবে উন্নয়ন।”

এর আগেই মাথাভাঙার সভা থেকে কড়া সুরে বার্তা দিয়েছিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তৃণমূলের গুন্ডারাজ নিয়ে আক্রমণ শানিয়ে তিনি বলেন, যারা এখন মানুষকে ভয় দেখাচ্ছে, তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা এই হুমকি বন্ধ না হলে ৪ মে-র পর থেকেই তাদের উল্টো গোনা শুরু হবে। এমনকি তিনি হুঁশিয়ারি দেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছবে যে, ওই দুষ্কৃতীদের পাশে দাঁড়ানোর মতো লোকও থাকবে না। যাঁরা এখন দাপট দেখাচ্ছেন, তাঁদের জন্য ৪ মে-ই শেষ সতর্কবার্তা বলেও মন্তব্য করেন তিনি।

ভোটের লড়াই যত জমে উঠছে, ততই তীব্র হচ্ছে ‘বুলডোজার’ ইস্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর। শনিবার পশ্চিমবঙ্গে প্রচারে এসে আবারও উত্তরপ্রদেশের উদাহরণ টানেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর দাবি, সেখানে কোনও মাফিয়া বা দাঙ্গাকারীর দেখা মিললেই কঠোর ব্যবস্থা নেওয়া হয় ‘বুলডোজার’ চালিয়ে অপরাধ দমন করা হয়, এমনকি অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে গরিবদের জন্য ঘর বানানো হয়েছে। এদিন একই সুর শোনা যায় দিলীপ ঘোষ (Dilip Ghosh)-এর মুখেও। তিনিও ইঙ্গিতপূর্ণ ভাষায় বুলডোজার ব্যবহারের হুঁশিয়ারি দেন, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সবমিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বাকযুদ্ধের তাপমাত্রা অভিযোগ, পাল্টা অভিযোগ আর কড়া বার্তায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী ময়দান।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন