27 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

সঙ্গী নানা বিতর্ক, কি হবে আগরকারের ভবিষ্যৎ?

Aaj India Desk, নয়া দিল্লি : খেলোয়াড় জীবনে না হলেও প্রশাসক হিসেবে বেশ সাফল্য পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রধান নির্বাচক অজিত আগরকার। তাঁর আমলে সীমিত ওভারের ক্রিকেটে যেমন সফল হয়েছে ভারতীয় দল তেমনই ব্যর্থ হয়েছে লাল বলের ক্রিকেটে । পাশাপাশি শোনা গেছে বিরাট কোহলি , রোহিত শর্মার মত দলের সিনিয়র ক্রিকেটাররা তাঁর জন্য অবসর নিতে বাধ্য হয়েছেন ।এর সঙ্গে যোগ হয়েছে মহম্মদ সামির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে পারফর্ম করা সত্ত্বেও দলেও সুযোগ না দেওয়ার অভিযোগ। এই অবস্থায় চর্চা চলছে কি হবে আগারকরের ভবিষ্যত ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সঙ্গে চলতি বছরের জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর । এই অবস্থায় প্রশ্ন উঠছিল আগরকরের চুক্তি বাড়ানো হবে কি না। তবে জানা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে চুক্তি বাড়ানোর পথেই হাঁটছে BCCI।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক কর্তা বলেন , ‘আগরকরের অধীনে ভারতীয় দলের ট্র্যানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে কোনও সমস্যা হয়নি। একাধিক কঠিন ও সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছে টিম ম্যানেজমেন্ট। জুন মাসেই আগরকরের সঙ্গে চুক্তি শেষ হবে BCCI-এর। তবে বোর্ড মনে করছে ওঁর সঙ্গে নতুন করে চুক্তি বাড়ানোর। বোর্ডের কর্তারা IPL-এর ম্যাচ চলাকালীনই সাইডলাইনের ধারে কথা বলবেন আগরকরের সঙ্গে।’

আগরকরের অধীনে ভারতীয় দলের সাফল্য কি কি ?

২০২৩-এই ODI বিশ্বকাপের ফাইনাল। এর পরে ২০২৪ ও ২০২৬ এ দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। যে সময়ে অজিত প্রধান নির্বাচকের দায়িত্ব পান , তখন দীর্ঘমেয়াদী ঝুঁকি নেওয়া সম্ভব হতো না অনেকের পক্ষে কিন্তু আগারকার নিজেকে প্রমাণ করেন। পরিসংখ্যান থেকে পরিষ্কার যে সীমিত ওভারের ক্রিকেটে তিনি যথেষ্ট সফল এবং বোর্ডের ভরসা অর্জন করতেও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন