29 C
Kolkata
Sunday, April 19, 2026
spot_img

“নিজের নিরাপত্তাও ছাড়তে রাজি”-শওকতকে নিয়ে মমতার বিস্ফোরক বার্তা

Aaj India Desk, ক্যানিং: পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)-কে এবারের নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই শওকত মোল্লার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিজেপি (BJP) ও আইএসএফ (ISF)-কে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার ভাঙড়ে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি দাবি করেন, “ওরা শওকতকে খুন করতে চায়।” শওকতকে নিজের ‘ডান হাত’ বলেও উল্লেখ করেন তিনি। এমনকি প্রয়োজন হলে নিজের নিরাপত্তা সরিয়ে ভাঙড়ের প্রার্থীকে দেওয়ার কথাও জানান মমতা।

শনিবার ভাঙড়ের ভোজেরহাটে সভা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। কেন শওকতকে ভাঙড়ে প্রার্থী করা হয়েছে, তা ব্যাখ্যা করতে গিয়ে মমতা বলেন, “কলকাতার একেবারে সামনে ওকে দাঁড় করিয়েছি কারণ ভাঙড়ের উন্নয়নের জন্য আমরা অনেক পরিকল্পনা করেছি। শওকতকে জিতিয়ে দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেব। কারও প্ররোচনায় কান দেবেন না। কোনও নির্দল প্রার্থীকে একটি ভোটও দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা ভোটে নামে, তাদের এই মাটি থেকেই শেষ করে দিন।”

এরপরই শওকতের প্রাণনাশের আশঙ্কার কথা তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “ওকে আমি খুব স্নেহ করি। ওকে শেষ করে দিতে চাইছে ওরা। বিজেপির মাধ্যমে ওর নিরাপত্তা তুলে নেওয়ার চেষ্টা চলছে। আমি সব খবর রাখি। যদি নিরাপত্তা সরিয়ে দিয়ে ওর উপর হামলা হয়, তাহলে আমি চুপ করে থাকব না। প্রশাসনকে আগেই জানিয়ে রাখলাম। বিজেপির নিজের সাহস নেই, আমার সঙ্গে সরাসরি লড়তে পারে না বলেই শওকত মোল্লাকে টার্গেট করছে।”

শওকতের ভূয়সী প্রশংসা করে মমতা আরও বলেন, “আমি যদি বাঁ হাত হই, তাহলে শওকত আমার ডান হাত-এটা মনে রাখবেন। বিজেপি নেতারা ২০টি গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ঘুরে বেড়াবে, আর শওকতের মতো মানুষের নিরাপত্তা কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপির নির্দেশে কাজ করা ওয়াশিং কমিশন এমনই অর্ডার দেবে। মানুষের জীবন নিয়ে খেলা করবেন না। দরকার হলে আমার নিরাপত্তা তুলে নিন, সেটা শওকতকে দিয়ে দিন। আমার সিকিউরিটির প্রয়োজন নেই। আমি গুন্ডা-বদমাশকে ভয় পাই না। বোমা-বন্দুক দিয়েও আমাকে দমানো যাবে না। জন্মেছি যখন, একদিন মরতেই হবে। তবে বিজেপিকে আমি দেখে নেব, এদের ছাড়ব না।”

মমতার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তিনি কটাক্ষ করে বলেন, “শওকত মোল্লা নিজেই খুন করে, খুন করায়-এ কথা তৃণমূলের লোকেরাই বলে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলে যদি কিছু ঘটে, সেটা তাদের নিজেদের সমস্যা। বিজেপি খুনোখুনির রাজনীতি করে না। শওকতকে জেতানোর জন্যই সহানুভূতির পরিবেশ তৈরি করতে চাইছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন