33 C
Kolkata
Friday, April 17, 2026
spot_img

তিন বিলে আজ ভোট, সংখ্যার অঙ্কেই চাপে কেন্দ্র

Aaj lndia Desk,নয়াদিল্লি : পারবে কি সরকার? নাকি অঙ্কের জটেই আটকে যাবে সব পরিকল্পনা? শেষ মুহূর্তে কোনও কৌশল কি ঘুরিয়ে দেবে খেলার মোড়?বৃহস্পতিবার লোকসভায় পেশ হওয়া তিনটি গুরুত্বপূর্ণ বিলের ভাগ্য নির্ধারণ হবে আজ, শুক্রবারের ভোটাভুটিতে। কিন্তু সংসদের সংখ্যার হিসেব সহজ নয় বিল পাশ করাতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ সমর্থন, যা এখনই সরকারের ঝুলিতে নিশ্চিতভাবে নেই।এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছেই তাহলে কী ভেবে এই পদক্ষেপ? সামনে বাংলা ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিলগুলি কেবল আইন প্রণয়নের প্রশ্ন নয়, বরং বড় রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশলও হতে পারে।

অর্থাৎ, সংখ্যার লড়াইয়ের পাশাপাশি চলছে কৌশলের খেলাও শেষ পর্যন্ত কোনটা জিতবে, সেটাই এখন দেখার। সূত্রের খবর, এই পুরো কৌশলে ‘উইন–উইন’ সমীকরণই দেখছে বিজেপি নেতৃত্ব। হিসেবটা বেশ স্পষ্ট বিল পাশ হয়ে গেলে কৃতিত্ব নিজের ঝুলিতে, আর যদি না হয়, তবে দায়টা ঠেলে দেওয়া যাবে বিরোধীদের ঘাড়ে।ভোটের মুখে থাকা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র দল কিংবা তামিলনাড়ুতে এম. কে. স্ট্যালিন (M. K. Stalin)-এর শিবিরের দিকে সরাসরি আঙুল তোলার সুযোগ তৈরি হবে। অর্থাৎ, রাজনৈতিক ময়দানে এই ইস্যুকে হাতিয়ার করেই প্রচারে নামতে পারে গেরুয়া শিবির।আর দুই রাজ্যের নির্বাচন মিটে গেলেই, দেশজুড়েও ধারাবাহিক প্রচারে তুলে ধরা হবে কারা আটকে দিল মহিলা সংরক্ষণ বিল। ফলে সংসদের অঙ্ক যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক বার্তা ছড়ানোর লড়াই।

সংখ্যার অঙ্কই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ৫৪৩ আসনের লোকসভায় সব সাংসদ উপস্থিত থাকলে তিনটি বিল পাশ করাতে সরকারের দরকার ৩৬০টি ভোট। কিন্তু বর্তমান সমীকরণ বলছে, সরকারের হাতে রয়েছে মাত্র ২৯৩টি ভোট লক্ষ্যমাত্রার থেকে ৬৭টি কম।এর মধ্যে বিজেপির নিজস্ব সংখ্যা ২৪০, আর সহযোগী দল মিলিয়ে ৫৩। অন্যদিকে বিরোধী শিবিরের ঝুলিতে ২৪১টি ভোট, যার মধ্যে কংগ্রেসের একারই রয়েছে ৯৮টি আসন। পাশাপাশি নির্দল সাংসদের সংখ্যা ৭ যাঁদের অবস্থানও এই অঙ্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।এই পরিস্থিতিতে সব সাংসদ উপস্থিত থাকলে সংবিধান সংশোধনী বিল পাশ করানো সরকারের পক্ষে কার্যত কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।এদিকে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) – এর সূত্রের দাবি, আজ লোকসভায় দলের অন্তত ২০ জন সাংসদ উপস্থিত থাকবেন। দলের রাজ্যসভার নেতা Derek OBrien ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মহিলা সংরক্ষণের আড়ালে ‘ডিলিমিটেশন বিল’-এর বিরোধিতা করতে প্রয়োজনীয় সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে। তাঁর কথায়, সংসদের ভেতরেই সরকারের ‘মুখোশ খুলে দেওয়া’ হবে।

সব মিলিয়ে, আজকের ভোটাভুটি শুধু সংখ্যার লড়াই নয় এটা রাজনৈতিক শক্তি ও কৌশলেরও বড় পরীক্ষা।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন