28 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

ডাবল যাচাই ছাড়া ভোট নয়, হুগলিতে কড়া নজরদারিতে কমিশন

Aaj India Desk, হুগলি: আসন্ন বিধানসভা নির্বাচন(Assembly Election) – এর প্রাক্কালে হুগলি জেলায় শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবার প্রতিটি ভোটারকে বুথে প্রবেশের আগে ডাবল লেয়ার আইডেন্টিফিকেশন বা দ্বিস্তরীয় পরিচয় যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

নির্বাচন কমিশন(Election commission) – এর এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে বুথের বাইরে বুথ লেভেল অফিসার (BLO) ভোটারের পরিচয় যাচাই করবেন। এরপর ভোটকেন্দ্রে প্রবেশের মুখে আবারও পরিচয় যাচাই করা হবে। এই দুই ধাপ পেরোনোর পরেই কেবল ভোটারদের ভোটদানের অনুমতি দেওয়া হবে। কমিশনের মতে, এতে ভুয়ো ভোটার বা বেআইনি প্রবেশের সম্ভাবনা অনেকটাই কমবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি বুথে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ক্যামেরা নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বুথের ভিতরে এবং বাইরে উভয় জায়গাতেই থাকবে নজরদারি। পাশাপাশি, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটারদের বুথের বাইরে নির্দিষ্ট স্থানে মোবাইল জমা রাখতে হবে।আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট মার্চ শুরু হয়েছে। এছাড়াও, একাধিক নাকা চেকিং পয়েন্ট তৈরি করে অবৈধ নগদ অর্থ, মদ এবং অন্যান্য বেআইনি সামগ্রী আটক করা হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকেই জেলায় তল্লাশি জোরদার করা হয়েছে। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই বিপুল পরিমাণ বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আর্থিক মূল্য কয়েক কোটি টাকারও বেশি।

অন্যদিকে, বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৮৫ বছরের বেশি বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম প্রায় ৩০ হাজার ভোটার ইতিমধ্যেই হোম ভোটিংয়ের জন্য আবেদন করেছেন। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী তাদের বাড়িতে গিয়েই ভোটগ্রহণ করা হবে।জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, হুগলিতে মোট ভোটারের সংখ্যা ৪০ লক্ষেরও বেশি এবং বুথের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। প্রতিটি বিধানসভা এলাকায় মডেল বুথ এবং মহিলা পরিচালিত বুথও তৈরি করা হবে।

সব মিলিয়ে, এবারের নির্বাচনে হুগলিতে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে কোনও খামতি রাখা হচ্ছে না বলেই স্পষ্ট করছে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন